মঙ্গলবার, অক্টোবর ২৫, ২০২২

শুধু সে বুঝে না

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২৫-১০-২০২২ ইং

******************

এ প্রাণে উঠে না আর প্রেমের ধ্বনি !

অন্তরে শুধু অভিনয় ছলনার বাণী।

ভালবাসার মর্ম্ বুঝিছে ইতর প্রাণী

মানুষ শুধু চিনেছে লোভ লালসার ধরনী।

 

তবু মানুষ ভালবাসে অজানা তরঙ্গের গতি

পথ হারায় তমসার পরে ‍দুরন্ত অতি !

জেনেছে  প্রেম ভালবাসা আছে এ ভবে

হৃদয়ের তরঙ্গ খেলা যা বুঝে না সবে।

 

আজ বিষাক্ত মনে হয়,স্তব্দ মনে তারে

যারে এতো ভালবাসি দিবানিশ প্রহরে।

শুধু সে বুঝে না,

সে কত জুঁই চ্যামিলী হাসনে হেনা।

--------------------------------------

কুলুর বলদ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২৫-১০-২০২২ ইং

******************

কে শুনে কুলুর বলদের হৃদয় ধ্বনি!

লোকে লোকান্তরে কাঁদে তার বাণী ।

সযত্নে সবে করে তারে হারা

এ  নিখিল জীবন- মরণ ধারা।

 

যদিও সে অমৃতজ্যোতি আকাশ ঘেরি

সময় ফুরালে নেই কেউ আর হাত ধরি

সে এক কুলুর বলদ চির জনম লভে

রক্ত চুষে আনন্দের মাঝে এ ধরার সবে।

 

আপন আনন্দে বিরাম লভিয়া প্রাণ

জগত ভুলিছে তারে জীবনের শেষ প্রয়াণ।

কে শুনে কুলুর বলদের হৃদয় ধ্বনি!

লোকে লোকান্তরে কাঁদে তার বাণী ।

------------------------------

কেউ বুঝতে চায়না

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২৫-১০-২০২২ ইং

******************

একদা স্নেহ শ্রদ্ধার গভীর ধ্যানে

পৃথিবীর প্রাণগুলো থাকিত আকুল প্রাণে।

আজ এক রহস্যের তিমির তলে

মোহময় ধ্যান মগ্নের প্রদীপ জ্বলে।

 

কেউ বুঝতে চায়না আর আপন করি

এ জীবন এ সংসার কত যুদ্ধের পথ ধরি

কত লাঞ্চনা কত অপমান অনাদি স্রোতে

একাকী ভেসে যায় রক্তক্ষরণের অশ্রুপাতে।

 

তবু কেউ বুঝতে চায় না এ অপমান !

যে যার স্বার্থে আপন চক্রে ঘূর্ণমান ।

যতক্ষন ফুল ফুটে ভ্রমর আসে মধুর টানে

আজ ফুল নেই কেউ নেই নিখিল বাগানে।

-----------------------------------

সোমবার, অক্টোবর ২৪, ২০২২

সব যে শেষ হবে একদিন

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২৪-১০-২০২২ ইং

********************

হে মানুষ, কোথায় ছুটেছো কিসের টানে ?

তোমার ঠিকানা তো এটা নয়, কে জানে !

যদি জানতে ভাবতে দিবস-যামী

তুমি নও তোমার- এ মাজারে -এ ভূমি!

 

কেন এত দম্ভ অহংকার ? কিসের লাগি ?

কেন এত ছুটাছুটি ! এত বিনিদ্র জাগি ?

কত অত্যাচার- জুলুম পৃথিবীর বুকে

কত কান্না হাসি দুখে ও সুখে---

 

সব যে শেষ হবে একদিন চিরতরে !

এসব কিছু তোমার নয় অবিনশ্বরে।

যদি তুমি রও প্রাণ- ওই প্রভূর ধ্যানে্

ইহ পর মুক্তি বলিছে আল-কোরআনে।

--------------------------------

দুষ্ট ঋতুর খেলা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২৪-১০-২০২২ ইং

********************

মানুষেরা এখন বহুমুখী সাজে !

উলঙ্গ নির্লজ্জ ছুটিছে আপন কাজে।

প্রাণে প্রাণে এখন কুট ফন্দি চলে

অট্টহাসি হাসে, অধিকার কেড়ে নেয়

অর্থ্ বাহু বলে—

 

প্রাণে প্রাণে এখন দুষ্ট  ঋতুর খেলা

উলঙ্গ নির্লজ্জ রূপ এ জগত মেলা।

মুখরিত তাগুদের নিষিদ্ধ গানে

লোভ মোহের পহাড়ে মগন ধ্যানে।

 

শরীরের অস্থি মজ্জায় নগ্নতার ঘটা,

যৌবনের উম্মুক্ত বিজলীর ছঁটা।

ধষর্ণের রক্তধারা যত্রতত্র পড়িছে ঝরি

পশুত্ত্বের হিংস্রতা নারী- নরে- ভরি।

--------------------------------

কান কথার টান

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২৪-১০-২০২২ ইং

********************

ছিল এমনই সত্যের বিজয় একদিন

বিচারকের মনে ছিল না কান কথার টান।

বিচার হত দৃঢ় সত্যের সিংহাসন

আজ কান কথা শুনে একি প্রহসন !

 

বিচারক বিচার করে কান কথা শুনে

সত্য এখানে অসহায় মিথ্যের প্লাবনে।

মিথ্যেরা বিজয় উল্লাসে করে যায় অপমান

সত্যেরা যায় ভেসে তরঙ্গের কলোতান।

 

হায় বিচার ! হায় বিচারক ! এ কোন সাজে ?

কান কথা শুনে শুনে নেই আর লাজে !

এ মিথ্যের বিজয় ক্ষণিকের !

এ প্রহসন হবে শেষ ! সত্য যে অনন্তের।

------------------------------------

শনিবার, অক্টোবর ২২, ২০২২

বিবিএস কেবলসের ভাষা

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২২-১০-২২ ইং।

***********************************   

তোমার দিকে তাকালেই জেগে উঠে ঊষা!

তোমাতেই যেন বিবিএস কেবলসের  ভাষা ।

 

অনাগত স্বপ্নের দুরন্ত যোদ্ধা তুমি

তরঙ্গে তরঙ্গে নেচে উঠে জলাভূমি

ঈগলের মত তীক্ষ্ণ দৃষ্টি দূরে- বহুদূরে

বিজয়ের প্রবল উত্তাপ যুদ্ধের সমরে।

 

সারা শশীর  বিবিএস কবিতা, বিবিএস লগো

তাই তো জাগো, বারবার জাগো

পূর্ণি আলোয় জাগো সেইসব কালোরাত

সেখানে থমকে যায় ইস্পাত কঠিন পথ।

 

তুমি বিজয়ের আলো, জ্বলন্ত মশাল-

ভুলে যাও রাত জাগা ক্লান্তির শোক

এ মহামিলনের মিছিল—

তোমার শরীরের বিবিএস কেবলসের ঝলক !

সুদূরে মাস্তুল ! কেউ ফেলেনা চোখের পলক।

 

তোমার দিকে তাকালেই জেগে উঠে ঊষা!

তোমাতেই যেন বিবিএস কেবলসের  ভাষা ।

------------------------------------------


মহা মিলনের শেষে

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২২-১০-২২ ইং।

***********************************   

বার্ষিক মহা মিলনের শেষে

তীব্রতম গভীর উল্লাসে

বিবিএস গ্রুপ ফিরছে নীরে আপন হরষে !

আহা আনন্দ ! কি যে আনন্দ !

কি যে সুখ উল্লাস ! কি যে ছন্দ !

 

আমি পারিনি ছুঁতে, আমি পারিনি যেতে

তবু সাঁতার কেঁটেছি সমুদ্র সৈকতে

ভালবাসার ফোয়ারাতে-

আমি আছি, তেমাদের মাঝেই আছি

তোমারাও আছো তাইতো কবিতা রচি।

 

ওহে শুনো ! ওহে শুনো !

বিবিএস গ্রুপ ফিরছে নীরে আপন হরষে !

রাত্রি হয়েছে শেষ, সূর্য্ উঠবেই আকাশে।

---------------------------------------

তুমি যে বিবিএস শিল্পী

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২২-১০-২২ ইং।

***********************************   

তোমার সুর শুনে শুনে কুড়িয়েছি সুখ !

তোমাকে পারিনি ছুঁতে দেখিয়াছি মুখ।

তুমি এত সুরেলা শিল্পি কোকিলের মত

যতই শুনেছি বিষ্ময়ে রয়েছি তত !!

 

ঠিক যেন ঝিনুক খুলে মুক্তা পেয়েছি আমি

এ প্রাণের কিনারাহীন বিরহের নদী

এ মহা মিলনের তীব্রতম গভীর উল্লাসে

তুমি গেয়েছো গান উথরোল হরষে।

 

ধন্য আমি, ধন্য বিবিএস গ্রুপ !

তুমি যে বিবিএস শিল্পী বিষ্ময়ে রয়েছি !

এ হৃদয়ের ভাষা কি করে ভুলি, বলো ?

তোমার সুর শুনে শুনে কুড়িয়েছি সুখ !

তোমাকে পারিনি ছুঁতে দেখিয়াছি মুখ।

---------------------------------------

কুসুমগন্ধী

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২২-১০-২২ ইং।

***********************************   

দুর্বার যুদ্ধ করো, মুক্তির দিন আনো

হে মুক্তি যোদ্ধা তুমি নির্বার কেন ?

 

এ বসূধায় শান্তির পতাকা তুলো

অন্ধকার দূর করে এনে দাও আলো।

তুমি চন্দ্র ! তুমি সূর্য্! তুমি অনিদ্রায়

স্বপ্নের ঘোরে তুমি জাগ্রত অমানিশায়!

 

আজিকার পৃথিবী গোলা বরুদের দ্বন্দ্ব !

ক্ষমতার পরিচর্যায় মানুষের প্রাণেরা অন্ধ !

তুমি খুলে দাও আঁখি, খুলে দাও প্রাণ

তুমি গেয়ে যাও চির সম্প্রীতির গান।

 

হে যোদ্ধা প্রাণের গভীরে দাও দোলা

জাগায়ে তুল মানব প্রেম নশ্বর ভেলা ।

তুমি বঞ্চিত পৃথিবীর নিশীথ কুসুমগন্ধী

তুমি ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও

শত বাতিল প্রাণের দুরভিসন্ধি ।

-------------------------------


“অগ্নিপথের অগ্রনায়ক”

    কলমে : মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। -------------------------------------- একাত্তরের অগ্নিস্মৃতি ,...