শনিবার, অক্টোবর ২৯, ২০২২

সুখের শেষ-সংশয়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৯-১০-২২ ইং।

***********************************   

সুখের শেষ-সংশয়, শান্তি ক্রমে ছিন্ন,

পরকিয়া উম্মোচন করেছে ক্রমে ঘৃণ্য।

অপর নর নারীতে ক্রমশ খোলে দৃষ্টি

 স্বামী-স্ত্রী গোপনে করছে যৌনাচার সৃষ্টি।

 

পরকিয়া চলে অবাদে,সুখ শান্তি আক্রান্ত

দাম্পত্য জীবনে আঘাত হানে এইসব ভ্রান্ত।

রক্তস্রোতে ভেসে যায় জীবনের চৈতন্য্

গুপ্তঘাতী পরকিয়া গুপ্ত হত্যা করে গণ্য।

 

গ্রাস করেছে সভ্যতা- স্বামী- স্ত্রীর যুদ্ধ !

পরকিয়ার অগ্রাসনে পৃথিবী আজ শ্বাসরুদ্ধ।

স্ত্রী পর পরুষে আসক্ত !

স্বামী পর নারীতে ভক্ত।

 

সুখের শেষ-সংশয়, শান্তি ক্রমে ছিন্ন,

পরকিয়া উম্মোচন করেছে ক্রমে ঘৃণ্য।

সংসারে বিচ্ছেদের আগুন জ্বলে,

ছিন্ন হয় সুখ পরকিয়ার পলে পলে।

----------------------------------------

 

 

বাতিলের সমাহার

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৯-১০-২২ ইং।

***********************************   

মানুষের তরে শত বাতিলের সমাহার !

যা নহে কোরআন সুন্নাহর সতত দাবীদার।

মুসলিম দাবী করো তবু সত্য নীরবতায়

অধিকার দেওনা বুঝে মোহের অভিপ্রায় ।

 

ঈমান আছে, নামাজ পড়ো রোজা রাখো

যাকাত দাও হজ্জ করো তবু নিশ্চুপ থাকো

বাতিলে ঢাকা এ প্রাণ জগত পাপে !

তবু মুসলিম দাবী করো রক্তের উত্তাপে।

 

কোরআন সুন্নাহ’র দাবী কঠিন পাথরে ঢাকা

তাইতো উল্টো পথে ছুটেছে মুমিনের চাকা।

অন্তরে বাজে  ওই শয়তানের ধ্বনি !

লোভ লালসার মোহে আজ প্রাণের খনি।

 

ওহে অন্তরে ইনসাফের চাষাবাদ করো

তুমুল বিদ্রোহ হবে বাতিলেরা থরোথরো-

যার যার হক দিয়ে দাও হিস্যা মানি।

প্রকৃত ঈমানদার  হও সংবিধান চিনি।

-------------------------------------------

 

আধিপত্যের ভাঙ্গন

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৮-১০-২২ ইং।

***********************************   

আধিপত্যের ভাঙ্গন পশ্চিমা পৃথীবিতে

গর্জে উঠেছে নব শক্তি যোদ্ধার ভঙ্গিতে।

দৃশ্যমান হলো নজোয়ান দুর্বার জোয়ারে

বিপন্ন হবে পশ্চিমা বিশ্ব  ক্ষয়িষ্ণু খোঁয়াড়ে।

 

শান্ত পৃথিবী উম্মুখ কেড়ে নিতে

আপন অধিকার ফিরে পেতে

প্রস্তুত এক সাম্যের বহরে

দুর্বার যুদ্ধের প্রান্তরে—

 

বিষাক্ত ধবংসের বীজ পশ্চিমাদের আয়ূতে

ওদের পরাজয় আসন্ন- প্রত্যেক স্নায়ূতে-

একক আধিপত্যের নক্ষত্র গেছে খসে

গর্জে উঠেছে নব শক্তি যুদ্ধের অগ্রাসে।

 

চারিদিকে বিজয়ের সূর্য্ চমকাল

ডাক দিলো, নব শক্তি ডাক দিলো

দৃশ্যমান হলো নজোয়ান দুর্বার জোয়ারে

বিপন্ন হবে পশ্চিমা বিশ্ব  ক্ষয়িষ্ণু খোঁয়াড়ে।

-----------------------------------------

 

আর যুদ্ধ নয়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৮-১০-২২ ইং।

***********************************   

যুদ্ধ বিদীর্ণ্ করেছে  পৃথিবীর মাটি !

চারিদিকে তাজা রক্তের দাগ দূর্গ্ - ঘাঁটি।

শব্দহীন মুখের ভাষা ! অন্নহীন প্রাণ

ঘোর অন্ধকারে ঢাকা অসীম গগণ।

 

অগ্রাসী দাবানলে গোলা বারুদের মুখে

শান্ত পৃথিবী জ্বলছে রক্ত ক্ষরণের দুঃখে।

আজ বিশ্ব বিবেকের বিশাল চেতনা

এক অমানবিক যুদ্ধের বিস্তর সাধনা।

 

যুদ্ধের কঠিন ঝড়ে  প্রত্যেক শিকড়

নড়বড়ে, রাষ্ট্রে রাষ্ট্রে ব্যদানার ঝড় !

এক অসহায় প্রাণ হতে সাম্যের আহ্বান

আর যুদ্ধ নয়, এবার গাও মানবতার গান।

 

যুদ্ধ বিদীর্ণ্ করেছে  পৃথিবীর মাটি !

চারিদিকে তাজা রক্তের দাগ- দূর্গ্ ঘাঁটি।

যোদ্ধা আমি, অশান্তি নই

মানবিক আমি-সাম্যের কথা কই।

------------------------------------

 

 

অবৈধ সম্পদ

 অবৈধ সম্পদ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৮-১০-২২ ইং।

***********************************   

অবৈধ অর্থ্ সম্পদ নহে তো আলো

জীবন দিবসে সে অন্ধকার কালো।

বৈধ সম্পদ ইহ পর নয়ন মেলে চায়

মুক্তির আলোক মেখে গায়—

 

কিন্তু মানুষ মোহের ঝলকে জ্বলে

অবৈধ পন্থায় কত ছলনার ছলে

যে সম্পদের অর্জ্ন আঁধার ধরে

সে  নহে কো মুক্তি অবিন্শ্বরে ।

 

স্ত্রী- সন্তান কিংবা রক্তের বাঁধন

কেউ নিবে না  দায়ভার এ অর্জ্ন

এ সম্পদ ওইদিন করবে না আলিঙ্গন

যেদিন উঠবে অগ্নি তুফানের প্লাবন।

 

কিসের এতো ক্ষমতার অর্থের গর্জ্ন?

সব ধূলো বালি সব মিথ্যের আবরন

অবৈধ অর্থ্ সম্পদ নহে তো আলো

জীবন দিবসে সে অন্ধকার কালো।

-----------------------------------------

 

শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২

জীবনের যত রঙ

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৮-১০-২২ ইং।

***********************************   

পথে ঘাটে, মাঠে ময়দানে ,কত যে ঘুরে

কত তরুণ কত তরুণী কত ঢং ধরে।

লজ্জা ভুলে গিয়ে মেলে কচি ডানা

ঠিক যেন ন্যাংটা কুকুরের ছানা।

কোথা হতে কোথা যায় কোন নৃত্যে চলে

প্রণয়ের গানে গানে কত কি বলে !

এমন চলন বলন ঢং

ঠিক যেন বিড়াল বিড়ালীর সং ।

নিষিদ্ধ হাত ধরি ব্যাকুল প্রাণে ছুটে—

মিলন সভা করে মাঠে ময়দানে পথ ঘাটে ।

এ নাকি ভদ্র সমাজ ! আধুনিক মেলামেশা

মুখে বিড়ি, চরিত্র হরণ হরেক নেশা !

কি যে চুপচাপ, কোন ধ্যানে থাকে

আধুনিক তকমায় এ কি ছবি আঁকে ?

ছেলে আজ ছেলে নেই, মেয়ে নেই ঘরে

পথে ঘাটে, মাঠে ময়দানে ,কত যে ঘুরে।

কত প্রেম, কত ভালবাসা, কত মায়া করে

অলি গলি ধর্ষ্ণ করে কত রূপ ধরে।

এইসব আধুনিকতা সমাজ করে কানা

খোলা মেলা চলন বলন চরিত্রে দেয় হানা ।

নিশিত কালো চারিধার, আলো যায় ঘুচে,

জীবনের যত রঙ সব যায় মুছে---

-----------------------------------------

বৃহস্পতিবার, অক্টোবর ২৭, ২০২২

অফিসের সেনাপতি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২-১০-২০২২ ইং

****************

কি যে দুষ্ট চক্র হায় প্রাইভেট অফিসে !

কখন যে দুঃখ দিন আসে প্রহর শেষে।

এতো আলো তবু আঁধার আসি

সাধু সত্যেকে তুলে নেয় গ্রাসি।

 

ফাঁকিবাজ দুর্ণিনীতিবাজ প্রখর জ্যোতি !

চাটুকার মিথ্যেবাদী অফিসের সেনাপতি।

কোথায় এতো শ্রম কর্মনিষ্ঠ সাধন-ধন ?

কিসের অন্বেষণে বিচারক ধ্যানে মগন?

 

কান কথা শুনে শুনে  মহদয়  যত

সাধু সত্যকে করে যায় অপমান তত !!

হায়রে বিচার ! হায়রে প্রাইভেট অফিস।

যেখানে সেখানে অসাধুদের ফিস ফিস।

 

মহদয়গণের তবু হয় না হুশ !

চাটুকার ফাঁকিবাজ আপন স্বার্থে বেহুশ।

কি যে দুষ্ট চক্র হায় প্রাইভেট অফিসে !

কখন যে দুঃখ দিন আসে প্রহর শেষে।

----------------------------------

বুধবার, অক্টোবর ২৬, ২০২২

হে অনুপ্রেরণা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২৬-১০-২০২২ ইং

******************

একটি অনুপ্রেরণার মাঝে হয় রোপণ

সেই অদম্য যুদ্ধের বীজ- বিজয় নিশান।

এখানে না থাকে কোন পরাজয়ের ভয় !

এখানে থাকে শুধু চির স্বপ্নের সূর্য্দয়—

 

শোক দুঃখ ব্যাদনা এখানে অস্তদয়-

যেখানে প্রেরণা, যেখানে সুন্দর হৃদয়

আলোকিত প্রভাতের সোনালী প্রেষণা

এখানে নেই কোন বিরহের যাতনা।

 

তুমি কি দিবে ? দিবে মোরে প্রেরণা !

তুমি যে মোর যুদ্ধের সোনালী প্রেষণা

এ প্রাণে চাহি না কোন ছেদ

যুগল ডানায় উড়ে যাবো নাহি করে ভেদ।

 

হে অনুপ্রেরণা ! হে মোর অদম্য গতি !

যে প্রাণে ভালবাসি তোমারে অতি।

সে প্রেরণার মাঝে হয় রোপণ

অদম্য যুদ্ধের বীজ- বিজয় নিশান।

-----------------------------------

তোমার এ হাসিটা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২৬-১০-২০২২ ইং

******************

তোমার এ হাসিটা এ আমারে ঘেরি

ব্যাকুল করে তুলে ভালবাসা হেরি ।

যে হৃদয়ে চাহি তোমারই চোখ পানে

অনুভবের তরঙ্গ তার স্বরূপ জানে।

 

আমার আমিতে নেই দিবস- যামী

জানি না কোন পুলকে এসেছো তুমি !

কোন শিহরণে তোমার এ অরূপ রূপ

যা দেখে আমি হই স্তব্দ জড় স্তুপ।

 

কেন তুমি এলে ? কেন গড়েছো চির-নিবাস!

এ হৃদয় তরঙ্গে নাহি তোমার বিনাশ।

তোমার এ হাসিটা এ আমারে ঘেরি

ব্যাকুল করে তুলে ভালবাসা হেরি ।

--------------------------------

তোমার তৃপ্তি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২৬-১০-২০২২ ইং

******************

একটি শপথ একটি প্রতীজ্ঞার ভীড়ে

যে বিজয় পতাকা বীর দর্পে্ উড়ে।

সেখানেই তোমার তৃপ্তি তোমার হাসি

এখানে নেই কোন পরাজয়ের নিশি।

 

কে কি অবজ্ঞা করল, অপমান করলো

সেটা ভাবা নয়তো বীরের সাফল্য্

চাটুকার দুর্ব্ল জলে স্থলে উপরে নীচে

আছে থাকবে ভিতরে বাহিরে সমুখে পিছে।

 

তবু তুমি সেরা আপন সৃজনে আলোক চেতনে

আজো এ পৃথিবী তোমার অন্বেষণে !

যে বিজয় পতাকা বীর দর্পে্ উড়ে।

সেখানে তুমি চির সারথী যুদ্ধের সমরে।

 

সেখানেই তোমার তৃপ্তি তোমার হাসি

এখানে নেই কোন পরাজয়ের নিশি।

-----------------------------------

“অগ্নিপথের অগ্রনায়ক”

    কলমে : মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। -------------------------------------- একাত্তরের অগ্নিস্মৃতি ,...