বুধবার, জুন ২৮, ২০২৩

কিছু শুন্যতা থেকে যায়

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৮-০৬-২৩ ইং।

******************************

এই যে হৃদয় হতে হৃদয়ের বন্ধন,

এর চেয়ে বেশী কি আছে ভুবন ?

তবু এখানে শুন্যতা, কিছু চাওয়া,

এই যে মিষ্টি  হাসি, অপলক দৃষ্টি

তার পরেও

কিছু শুন্যতা থেকে যায়----

--------------------------------

এক যু্দ্ধের প্রহরে

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৮-০৬-২৩ ইং।

******************************

ছুঁতে গেলেই লজ্জাবতী পাতার মত

চাহনীটা লাজুক হয়ে উঠে তত !

তবু বাসনার জল বয়ে যায় অবিরত

তুমুল দোলা দেয় খুব গভীরে সতত !

এক যু্দ্ধের প্রহরে ভালবাসার দূর্গ্।

তবু এখানে অমৃতের সুখ -স্বর্গ্।

------------------------------------

একটি মুখের মিষ্টি হাসি

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৮-০৬-২৩ ইং।

******************************

একটি মুখের মিষ্টি হাসি দুঃখী প্রাণের তারা,

ডাগর চোখের দৃষ্টি খানি জাগায় মন পাড়া।

প্রেমের প্রদীপ পিঞ্জর কেঁপে

জ্বলে বুকে বুকে—

যদিও তুমি ভাল বাস তবুও মৌন মুখে,

একা একা আমি শুধু থাকি শুন্য বুকে।

------------------------------------------------

সোমবার, জুন ২৬, ২০২৩

এড়িয়ে যাওয়া মানে

 

এড়িয়ে যাওয়া মানে ভুলে যায় নয়,
ভুলে যাওয়া মানে দূরে ঠেলে দেওয়া নয়।
এতে আরো সুদৃঢ় হয়
প্রেমের সূর্য্দয়
যেখানে মান অভিমান
সেখানেই সুখ স্বর্গের কম্পন ।
---------------------------------


শনিবার, জুন ২৪, ২০২৩

ভয়ঙ্কর অশনি

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৪-০৬-২৩ ইং।

******************************

এত প্রেম ভালবাসা ফেইসবুক পাতায়,

লাইক কমেন্টস কবিতায় কবিতায় ছড়ায়।

পিতা-মাতার প্রতি সন্তানের এত শ্রদ্ধাবোধ

ফেইসবুকে না এলে ভাঙতো না অবরোধ।

বাস্তবে মুহুর্মুহু বিস্ফোরণে যে পিতা চৌচির

সে সন্তান ফেইসবুকে বড় বেশী অস্থির।

খুব চমৎকার লাগছিল কবিতার চরন

তবু এখানে পিতা-মাতা হয় অগ্নি দহন !

এ প্রেম, এ শ্রদ্ধাবোধ  চাইনাকো দুলাল,

যদি এহছান করো পিতা-মাতার বৃদ্ধকাল।

তবেই তুমি সু-সন্তান

ফেইসবুকের প্রেম ভালবাসা শ্রদ্ধাবোধ,

এ এক ছলনা, এ এক ভয়ঙ্কর অশনি !

রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানী সগীরা

অন্তর হতে বলো হে ছেলে -মেয়েরা ।

---------------------------------------

শুভ্রতা ছড়ায়ে দাও

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৪-০৬-২৩ ইং।

******************************

শুভ্রতা ছড়ায়ে দাও আঁকাশের চাঁদ,

চেয়ে দেখ পৃথিবীর প্রাণেরা কত অবসাদ !

কোথাও নেই কোন ভালবাসার আশ্বাস,

বিরহে কাঁদে পৃথিবীর আকাশ-বাতাস।

জুঁই চ্যামিলী হাসনেহেনা

সেও গেছে ঝরে, নেই তার আনাগোনা

প্রকৃতিও জেনেগেছে

অকৃত্রিম ভালবাসায় ভরেগেছে প্রাণ

অভিনয়, শুধু অভিনয়

কেউ  এসে প্রেমের তরঙ্গ তুলে না উদ্যান

হৃদয়েরা এখন প্রাণহীন মূর্তির মত

ওই আঁকাশের চাঁদও আড়ালে তত !

অথচ কত ছিল প্রেমের কলরব,

এখন আর নেই হৃদয় হতে হৃদয়ের উৎসব।

শুভ্রতা ছড়ায়ে দাও আঁকাশের চাঁদ,

চেয়ে দেখ পৃথিবীর প্রাণেরা কত অবসাদ !

--------------------------------------------

বলিস যদি সত্য কথা

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৪-০৬-২৩ ইং।

******************************

বলিস যদি সত্য কথা বলবে সকল লোকে

তোর এত স্পর্ধা কিসের ভয়  কি নাই বুকে ?

বিপদ আপদ আসবে ধেয়ে

তোরে নরম পেয়ে ।

বলিস কারে এসব কথা কেহ নাহি শুনে

মিথ্যে ভরা জগত প্রাণ নাচে বধির কানে।

বাহু বলের কথা বলে তোর চারিপাশ

বলবি যখন সত্য কথা হবি পরিহাস !

তোর মূল্য আছে কি ভাই জগত বসবাস ?

মিথ্যে যেথায় সত্যরে করছে করাল গ্রাস।

বলিস যদি সত্য কথা বলবে সকল লোকে

তোর এত স্পর্ধা কিসের ভয়  কি নাই বুকে ?

----------------------------------------

মৃত্যুই চিরন্তন

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৪-০৬-২৩ ইং।

******************************

ওহে মৃত্য হবে না কভূ বিশ্বাঘতক !!

যতই রও কারারুদ্ধ কিংবা পতালক।

সে শুনবে না কভূ তোমার বাক্যব্যয়,

সে আসবেই যম দূত হয়ে ঝড়ের ন্যায়।

টেনে হ্যাঁচরে নিয়ে যাবে তাঁর কাছে ধরে,

যার কাছে ছিলে তুমি আদি নশ্বরে

এখন তুমি যাত্রী অবিন্শ্বরে---

পৃথিবীর প্রেম ভালবাসা প্রিয় মুখখানি,

সব ফেলে, সব ভুলে

যেতে হবে চলে অনন্তের ধরণী।

ওহে মৃত্যু হবে শুধু এ প্রাণের আপন,

যতই ফেল অশ্রুজল ! যতই কর গোপন।

এ প্রেম ক্ষণিকের ! এ পৃথিবী কিছুক্ষণ !

মৃত্যুই চিরন্তন ! মৃত্যুই সমাপন।

ওহে মৃত্য হবে না কভূ বিশ্বাঘতক !!

যতই রও কারারুদ্ধ কিংবা পতালক।

-------------------------------------------

ভয়ঙ্কর বাধা

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৪-০৬-২৩ ইং।

******************************

হিংসা- প্রতিহিংসা এক ভয়ঙ্কর বাধা,

পৃথিবীর মানুষ বুঝে না তা এইসব ধাঁধা !

প্রতি পদে পদে নষ্ট প্রতিযোগীতার ভারে

আজ মানবতা বিপুল অচল- বিকারে।

মানবিক চর্চা নেই মানুষের মর্মমূলে,

তাই পৃথিবী কলুষের বেদনার শূলে।

হক- বাতিলের যুদ্ধে বিশ্বের জীবন,

অসীম শুভ্রতায় ঘন কালো মেঘ গগণ।

তবু মানুষ ফিরে আসে না

যে পথে মুক্তির আনাগোনা।

জনে জনে হিংসার পদধ্বনি শুনি ,

বক্ষে বক্ষে বাজে দুর্বার রণ ধ্বনি ।

নাহি বুঝে কেউ, নাহি জানে কেউ     

নিজেরাই তুলেছে অগ্নি সমুদ্রে ঢেউ।

 হিংসা- প্রতিহিংসা এক ভয়ঙ্কর বাধা,

পৃথিবীর মানুষ বুঝে না তা এইসব ধাঁধা !

-------------------------------------------    

প্রভূর চরণতলে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৪-০৬-২৩ ইং।

******************************

হে প্রাণ, কোন অভিসারে ফিরে নাহি চাও !

কেন ওই হকের পথ করেছা উধাও ?

বাতিলের মোহ সব আজি ভুলে যাও,

বিধির বিধানে আকড়ে তুমি রও ।

কুড়িয়ে লও নশ্বর হতে আগামীর সঞ্চয়

নতুবা ভয় ! প্রচন্ড ভয়!

দুনিয়ার আনন্দবেগে আখেরাত করো না ক্ষয়,

এখানে নেই ফকির বাদশাহ’র পরিচয়

তুমি গোলাম এর বেশী কিছু নও

আজি তাঁর তরে নতশির হও।

কখন যে পলকে পলকে

যম দূত এসে পড়ে ঝলকে ঝলকে !

প্রভূর চরণতলে মুমিনের ধূলো-বালি

কভূ যেন এ কথা নাহি ভুলি, নাহি ভুলি

------------------------------------------

“অগ্নিপথের অগ্রনায়ক”

    কলমে : মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। -------------------------------------- একাত্তরের অগ্নিস্মৃতি ,...