বৃহস্পতিবার, জুন ২৯, ২০২৩

রক্তও এখানে বিষাক্ত ফুল

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৯-০৬-২৩ ইং।

******************************

উথরোল ঢেউ উঠেছে এই শুন্য বুকে,

প্রেমের শুন্যতা, ভালবাসার শুন্যতা- দুঃখে ।

কেউ বুঝে না কোন বিরহে তরঙ্গে

আমি চলেছি ভেসে লাল নীল হলুদ রঙে।

এখানে হিসাব নিকাষের কাঠগড়ায়

আমি এক অপরাধী পৃথিবীর ঠিকানায়।

আপন রক্তও এখানে বিষাক্ত ফুল,

ভেবে দেখে না কোনটা সঠিক, কোনটা ভুল।

শান্তি যেখানে প্রেম ভালবাসার কোলে,

সেখানে হিংসে বিদ্বেষ বিপুল-কল্লোলে।

---------------------------------------

পৃথিবীর মঞ্চ

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৯-০৬-২৩ ইং।

******************************

প্রাণে প্রাণে প্রেমের গান গাও আজি,

প্রেম শুন্যে দামামা উঠেছে বাজি।

মনুষ হারিয়েছে মনুষ্যেত্ত্বের হুশ !

পৃথিবীর মঞ্চ হয়েগেছে ফাঁকা ফানুস।

তাই আজি অনল শিখা দাউ দাউ জ্বলে

মানব রচিত শাখে শাখে ডাল পালে।

দানবেরা বেঁধেছে বাসা দেহে দেহে,

হারিয়েছে প্রেম ভালবাসা শ্রদ্ধাবোধ –স্নেহে।

-----------------------------------

ওরে কেউ দিবে না তোরে

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৮-০৬-২৩ ইং।

******************************

মুক্তি কোথায় জানিস কি তোরা ভাই!

আপন কর্মে তার ঠিকানা পাই।

তোর মাঝে লুকে আছে, তোর মাঝে শেষ,

তুই পারিস তারে জাগাতে তোর প্রাণ দেশ।

ওরে কেউ দিবে না তোরে দিবস ঊষা,

আপন কর্মে তুই হবি আপনার অমানিশা !

---------------------------------------

বুধবার, জুন ২৮, ২০২৩

যতই বলি ভুলেগেছি

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৮-০৬-২৩ ইং।

******************************

যতই বলি ভুলেগেছি আপনার কাছে,

ততই তরঙ্গ উঠে প্রাণে নেচে নেচে !

এই প্রাণ নিয়েছে অধিকতর চিনে,

দিনের পর দিনে—

যেখানে তুমি শুধু তুমি প্রেমের মুঞ্জরী

এই অবুঝ প্রেমের অতন্ত্র প্রহরী ।

--------------------------------- 


একটি গোলাপ হাতে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৮-০৬-২৩ ইং।

******************************

জানি তুমি হাসবে না শরৎ- আকাশে

জানি ‍তুমি জাগবে না অরুণ- অভাসে!

তবু একটি গোলাপ হাতে

পথপানে চেয়ে আছি তোমার সাক্ষাতে

আজ যে ভালবাসার ফাল্গুনবনে

জুঁই চ্যামেলী পলাশেরা রক্ত ক্ষরণে।

-----------------------------------

অসীম দিগন্ত পানে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৮-০৬-২৩ ইং।

******************************

এক যন্ত্রণার অগ্নি দহনে

প্রতিনিয়ত পুড়ছে প্রাণ নিঃশব্দে নির্জনে

অনিমেষে

আর অপলক দৃষ্টিতে মিষ্টি হেসে হেসে

অবিরত ছলনা করে যাও প্রবল উল্লাসে

যারে এতো ভালবাসি মনে-প্রাণে

সে এখন মূর্ছিত অসীম দিগন্ত পানে—

------------------------------------

উড়ন্ত চুম্বনে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৮-০৬-২৩ ইং।

******************************

কেউ যেন হৃদয়ে সদা করে কোলাহল,

কাছে নেই পাশে নেই তবু সে দলবল!

মিষ্টি হাসির ঝলকে কাঞ্চল পারুলে,

অপলক চেয়ে থাকে মধু ভরা ফুলে।

আমি তাই ভেসে যাই তরঙ্গ বানে

দূর হতে ডাক দেই উড়ন্ত চুম্বনে।

-------------------------------------

সবাই একই কাঁধ

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৮-০৬-২৩ ইং।

******************************

ঈদ এসেছে ! কোরবান ঈদ, ওই উঠেছে চাঁদ,

মুসল্লিম উম্মাহ’র রব উঠেছে আজ খুশীর ঈদ !

ধনী -গরীব নাইকো ভেদ, নাইকো অবসাদ!

পরিবার -সমাজ -রাষ্ট্র সবাই একই কাঁধ।

হওরে মুমিন তাকওয়াবান – ঈদ কোরবান!

ঈদ মোবারক! ঈদ মোবারক! ওহে প্রিয়জন।

---------------------------------------

কেউ তাকায়নি আগে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৮-০৬-২৩ ইং।

******************************

এমন মিষ্টি হাসি কেউ দেয়নি আগে,

যেমনটা তোমার মুখে দেখি!

এমনভাবে কেউ তাকায়নি আগে

যেমনটা তোমার চোখে দেখি !

এত অপরূপা ! এত সুহাসিনী তুমি !

তাইতো হৃদয় পেয়েছে ভালবাসার ভূমি।

-----------------------------------

হৃদয়ের নোলক

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৮-০৬-২৩ ইং।

******************************

ভালবেসে ফেলেছি, খুব ভালবেসে ফেলেছি,

জানি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে এ কথা বলছি !

তোমার প্রতিটি হাসি একেকটা ঝলক !

তোমার অপলক দৃষ্টি হৃদয়ের নোলক।

বল না, ভুলি কি করে ?

তোমাকে যে ভালবেসেছি !হৃদয়ে এঁকেছি।

---------------------------------------

“অগ্নিপথের অগ্রনায়ক”

    কলমে : মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। -------------------------------------- একাত্তরের অগ্নিস্মৃতি ,...