বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪
বলো, সত্য বলো
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৮-০৭-২০২৪ ইং
*********************
বলো, সত্য বলো,
বলো বাঙালি, পতাকা
পেয়েছি, মুক্তি পায়নি,
এখনো জুলুম অত্যাচার
লুটপাট বন্ধ হয়নি ।
এখনো বৈষম্যের করাল
গ্রাসে ভাগ্যহত;
এখনো গণতন্ত্রের গভীরে
স্বৈরতন্ত্র সতত।
এখনো বুলেট কামান
বারুদের বজ্রহানি;
এখনো কম্পিত বঞ্চিত
জন-মনের বাণী।
এখনো মহান স্বাধীনতার
প্রশ্নে বিভক্ত বাঙালি;
এখনো বিদ্রোহীরা বঙ্গ
তটের ভয়ঙ্কর চোরাবালি।
এখনো পায়নি কোন
দেশপ্রেমিক কান্ডারী,
চৌদিকে আপন স্বার্থের
মহরায় ছুটিছে তরী।
পূর্ণ্ হতে শুন্যতার
দিকে বাঙালির অনাগত,
পতাকা পেয়েছি, মুক্তিকে
জানায়নি স্বাগত।
বলো, সত্য বলো,
বলো বাঙালি, বৈষম্যে
ঘেরা জাতির অধিকার।
বলো বাঙালি, সোনালী সূর্য্টা
জাগাবে আবার।
বলো, সত্য বলো,
বলো বাঙালি, এই লাল
সবুজ পতাকাটা সবার।
-------------------------------------------
তোমার কোটা
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৮-০৭-২০২৪ ইং
*********************
যুগ যুগান্তর হতে এই নশ্বর
ভূ-লোকে;
বীরেরা ত্যাগের
প্রতিদান চায়নি সুখ-দুঃখে!
তুমি হয়েছ গরিয়ান
মহিয়ান আপনারে ভুলে;
স্বাধীনতার জন্য যুদ্ধ
করেছ বুকের পাটা খুলে।
পৃথিবী রেখেছে তোমার
নাম মৃত্যুঞ্জয়ী প্রাণ;
জাতি এঁকেছে তোমারে লাল
সবুজের মুক্ত নিশান।
তুমি মুক্তিযোদ্ধা,তুমি
জাতির শ্রেষ্ঠ সন্তান!
তবে কেন কোটার বৃত্তে তুমি
হও অপমান?
তুমি কি চেয়েছ কভূ-মুক্তি
যুদ্ধের প্রতিদান?
না –না একটি বৈষম্যহীন
রাষ্ট্রের স্বপন
যুদ্ধের সমরে আপনারে
করেছ কোরবান।
আজ কেন কোটার বৈষম্য এই
বঙ্গময়?
হে মুক্তিযোদ্ধা, তুমি তো
চাওনি তবু অগ্নিময়!
হে শ্রেষ্ঠ, তোমার কোটা
লাল সবুজ পতাকা।
তুমি শুন্যতার পূর্ণতা,
গগণের মুক্ত বলাকা।
------------------------------------------
বুধবার, জুলাই ১৭, ২০২৪
মু্ক্তির পতাকায় মুক্তি নেই
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৭-০৭-২০২৪ ইং
*********************
যোদ্ধা মৃত্যুকে
আলিঙ্গন করে সমরে,
সে কভূ করে না ভয়
বুলেটের হুঙ্কারে!
সে জানে গুলি তার বুকে
আসবে ধেয়ে;
তবু সম্মুখ ছুটে বীর দর্পে
বুক উঁচিয়ে।
ঘাতকের নিষ্ঠুর বুলেটে
নিভে যায় প্রাণ!
তবু সে অপলক! তবু সে
গায় গান।
এ বিদায় নহে কো বিদায়
নহে কো পরাজয়!
তাজা রক্ত দিয়ে লিখে
যায় নব সূর্য্দয়!
এই প্রাণ মৃত্যুঞ্জয়ী রবি-গ্রহ তারা চাঁদ
বুলেট কামান হবে নাকো
তাঁর অবসাদ।
স্বাধীন দেশ তবু তপ্ত খরা
হিমের হিমালয়,
মু্ক্তির পতাকায় মুক্তি
নেই,তবু নির্ভয় !!
যোদ্ধা লড়ে যুদ্ধ বিজয়ে
উদ্যাম কল্লোল,
দূর্গমগিরি নহে তার
বাধা উত্তাল-হিল্লোল।
----------------------------------------
মায়ের শত্রু যে ছিল
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৭-০৭-২০২৪ ইং
*********************
মুখে রাজাকার! কপালে
পতাকা একি বিদ্রোহ!
কিসের আলামত! একি সমারোহ?
শত্রুর পোষাক আপনার
গায়ে ছুটেছো মিছিল!
কে কি বলেছে, শুনেছো
তুমি- ছুড়েছো ঢিল।
কোন পরিচয়ে মধু তুমি
এলে আপনারে করে বিষ!
যপিলে রাজাকার রাজাকার
কারে করবে নালিশ?
মায়ের শত্রু যে ছিল
এখনো আছে চির গতিশীল !
তার পরিচয়ে কি করে বল - আপনারে বীর দল?
তুমি বঞ্চিত মানি তাহা
লাল সবুজের তল,
তোমারও আছে ন্যায্য দাবী
মিছিলের উত্তাল।
আপনার পরিচয়ে, আপনার
শ্লোগানে এসো যদি ফিরে,
কভূ পারবে না দমায়
তোমারে কোন অসুরে।
তুমি এই লাল সবুজের
উদিত চন্দ্র -তারা -সূর্য্,
তুমি সেই মুক্তিযুদ্ধের
চেতনায় বীর বল বীর্য্।
মায়ের শত্রু যে ছিল
এখনো আছে চির গতিশীল !
তারে কভূ দিও না ঠাঁই
লড়াই সংগ্রামের মিছিল।
-------------------------------------------------
দেশ প্রেমের অভাবে
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৭-০৭-২০২৪ ইং
*********************
তুমি কে? আমি কে? চলে
মিছিল!
রাজাকার! রাজাকার! কাঁপে
নিখিল!
কি শুনি! কি শুনি! নবীণের
মুখে;
কে দিল এই বুলি অশ্রু
ঝরে দুঃখে!
লাল সবুজ আকাশে এই কোন
চিল?
মুক্তিযুদ্ধের চেতনায়
ছুঁড়ে মারে ঢিল।
মানচিত্র এই দেশ শহীদ
গাজীর ফসল;
কোথা হতে এল ওই ক্ষিপ্ত
ঢেউ ফেনিল!
রাজাকার ঘৃণিত শহীদ
রক্তে লেখা,
মুক্তিযুদ্ধের চেতনায়
লাল সবুজ আঁকা।
বাঙালি, বাংলাদেশী লাল
সবুজের দল;
তুমি কে? আমি কে? একই-
সুর -তাল ।
কে বলে,! কে বলে! তুমি
রাজাকার?
দেশ প্রেমের অভাবে
মা’টা হাহাকার।
--------------------------------------
মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪
যুদ্ধের পরে আসে যদি বিজয়
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৬-০৭-২০২৪ ইং
*********************
হে মুক্তিযোদ্ধা, অতুল্য
জাতির শ্রেষ্ঠান সন্তান!
তোমার রক্ত ঝরা ঘামে
পেয়েছি বিজয় কেতন।
তোমাকে স্যালুট !
তোমাকে লক্ষ কোটি সেলাম,
তোমার তুল্য কেহ নহে
লাল সবুজের এই ধরাধাম।
একটি স্বাধীন পতাকার
জন্য ব্যাকুল ছিল যে প্রাণ,
সে প্রাণ গেয়েগেছ
বৈষম্যহীন সোনার বাংলা গান।
জানি হে তুমি নও ব্যাকুল
কারো দয়ার প্লাবন,
তুমি সেই মৃত্যুঞ্জয়ী
প্রাণ নাহি সও অপমান।
তোমার রক্তে পাওয়া যে
সোনার বাংলাদেশ,
সেথায় কেন এতো কোটা রবে
বরষ বরষ?
হে মুক্তিযোদ্ধার
উত্তসূরী! হে জ্ঞানবান- প্রাজ্ঞবান,
তোমার পূর্বসূরী চায়নি
কো এইরূপ কোন রক্তবান।
হে সাথী, কোটা নয়
যুদ্ধে করো স্বপ্নের দিন গোনা,
জানি হে সম্মুখে তোমার
বিজয়ের বিপুল সম্ভাবনা।
হে মুক্তিযোদ্ধার
উত্তসূরী! এসো হে উদযাপনের লগ্ন,
কোটা ভুলে-- স্বপ্ন জয়ে
যুদ্ধের সমরে হই মগ্ন।
কেন প্রতিদান চেয়ে
পিতারে করো অপমান?
যুদ্ধের পরে আসে যদি বিজয়-
চির সম্মান-চির মহিয়ান ।
--------------------------------------------
যুক্তিহীন কোটার দহনে
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৬-০৭-২০২৪ ইং
*********************
কারা যেন কলকাঠি
নাড়ছে,প্রচন্ড কল্লোল,
চারিদিকে উঠেছে ঝড়,উঠেছে
তরঙ্গ হিল্লোল!
উত্তাল মিছিলে কম্পিত
রাজ পথ অলি গলি;
প্রতিবাদী তারুণ্যের
শরীরে বুলেটের গুলি।
তবু উদ্যাম, তবু ভয়
হারা, তবু প্রাণ হারায়-
ওরা অধিকার চায়,
ন্যায্য অধিকার চায়।
কে দমাবে ওদের, কে
থামাবে অগ্নি বর্ষণ!
যুক্তিহীন কোটার দহনে দগ্ধ
এ দেহ প্রাণ ।
ওরে, ওরাও যে এ স্বাধীন
মাতৃকার সন্তান,
ওরা চায় মেধার ভিত্তিতে
গাইতে জয়গান।
লক্ষ শহীদের রক্তে
পাওয়া এ মানচিত্র যাদের,
উত্তরসূরি আজ উঠেছে
ক্ষেপে সবুজ প্রান্তর।
যুক্তিহীন কোটার দহন আর
নয় আর নয়;
ওরাই এসেছে মিছিলে, চলে
মিছিল নির্ভয়-নির্ভয়!
কারা যেন ক্ষুব্ধ
স্বাধীন মানচিত্রে ছুঁড়েছে ঢিল;
কারা যেন ছুঁড়েছে গুলি,
ভেঙেছে হৃদয় খিল।
-----------------------------------------
যদি রাজনীতি না ঢুকতো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৬-০৭-২০২৪ ইং
*********************
যদি রাজনীতি না ঢুকতো
বিজয় আসতো চৌদিকে,
রঞ্জিত হত না পথ ঘাট
সবুজ শ্যামলের বুকে বুকে।
বঞ্চিতরা উড়াতো বিজয়
নিশান বর্ষণ হরষে,
মেথে উঠতো যুদ্ধ বিজয়ের
উচ্ছাসে- উল্লাসে।
আজ বিদ্রোহ, বিদ্রোহ
স্বাধীন বাংলার অলি গলি,
আজ মুক্তির প্রশ্ন, আজ বঞ্চিতের
বুকে বুলেট গুলি!
কান্ডারী বিহীন যুদ্ধের
তরী চলিছে নিশীথ রাত্রি,
বিজয়ের নোঙ্গর থেমে
গেছে, হেরে গেছে যাত্রি।
চৌদিকে অধিকার চাই
শ্লোগানে কম্পিত রাজপথ!
এখানেও রাজনীতি ঢুকে
যায়,এখানেও ভাঙে শপথ।
এখানেও মুক্তি যুদ্ধের
প্রশ্ন, এখানেও বিদ্রোহীরা আসে
বঞ্চিতের অধিকার কেড়ে
নেয় শত স্বপ্নের সর্বনাশে!
এখানেও রাজনীতির মিছিল,
এখানেও বিভেদের গন্ধ,
বঞ্চিতের শ্লোগান
হারিয়ে যায় এলোমেলো সব দ্বন্দ।
যদি রাজনীতি না ঢুকতো, শুরু
হত বিজয়ের কলরব।
রঞ্জিত হত না বুকের
শুভ্রতা, শুন্য হত না প্রত্যাশা সব।
-------------------------------------------------
x
সোমবার, জুলাই ১৫, ২০২৪
তুমি এসেছিলে বলেই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৫-০৭-২০২৪ ইং
*********************
হে জাতির চেতনা, অবাক
করলে তুমি!
অন্তরে জাগেনি
এখনো,ক্ষুব্ধ স্বাধীন ভূমি।
স্বাধীনতার পক্ষে
বিপক্ষে বিভক্তি দিন দিন,
এখনো যেন মনে হয় আমরা
ঠিক পরাধীন।
অবাক করলে হে স্বাধীনতা
!হে চেতনা !
এখনো পথ ঘাটে দোসরের
আনাগোনা।
দেশদ্রোহীদের বজ্রধ্বনি
! অবাক করলো আরো
দলে দলে চৌদিকে মাতৃকার চেতনা নেই কারো!
অবাক করলে হে
স্বাধীনতা,অবাক করলে বারবার,
জাতি তোমার মর্ম্
বুঝেনি,এই দেশে তুমি হারাবার!
কত রক্ত খরচে
এসেছিলে,পদাঘাতই শুধু পেলে
অবাক করলে হে জাতি, এ প্রজন্ম তারে গেছে ভুলে।
তুমি এসেছিলে বলেই
স্বাধীন মানচিত্র পেলাম,
তুমি এসেছিলে বলেই আমি মুক্ত
বাঙালি হলাম!
হে মুক্তি যুদ্ধ ! হে
স্বাধীনতা, সেলাম
তোমাকে লাখ কোটি সেলাম।
----------------------------------------------
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
গজলঃ উঠ রে আজান শুনে
কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ----------------------------------------------------------- ও মন...
-
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ************************************* ওরে ও পাতি - নেতার দল ! চামচা - বেষ্...
-
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ***************************************** হারাম লুটেছ ? গড়েছ প্রাসাদ ? করেছ ...
-
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট, কাপাসিয়া,গাজীপুর *************************************** কভু মনে মনে বলিও না আর — " ...
