শুক্রবার, আগস্ট ০২, ২০২৪

রক্ত ঝরে ঝর ঝর!

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০১-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************************

আজ তাজা বুকের রক্ত ঝরে ঝর ঝর!

এই স্বাধীন লাল-সবুজের প্রান্তরে—

কত মায়ের হৃদয় ভাঙ্গা অশ্রু ধারা

তবু বুলেট ছুঁড়ে তবু আগুন পুড়ে।

 

ওরে লক্ষ শহীদের রক্ত প্লাবন থেকে

এনেছিলাম যে স্বাধীনতা, মুক্তি হেঁকে হেঁকে

শাসন শোষনের ভয়ে এঁকে বেঁকে

রক্তাক্ত লাশ! মাঠের পরে! মাঠের পরে—

 

আজ সেই স্বাধীনতা পুড়িয়ে দিয়ে

দোসরের নৃত্য কে করে? কে করে?

ওরে মুক্ত আকাশে উড়িছে বিদ্রোহী প্রাণ

লুটেছে ওই ঝড়ে মুক্তি যুদ্ধের গান।

 

স্বাধীনতার ভিতরে পরাধীনতার কলরোল!

জনে জনে বৈষম্যের  উথরোল

ওরে আর কত রক্ত রঝবি ঝর ঝর !

কোন মীর জাফর ঢুকেছে স্বাধীন ঘর?

---------------------------------------

 

 

যে দৃষ্টি হানিয়াছি

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০১-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************************

দেশদ্রোহীর অগ্নি হায় জ্বলে,পুড়ে গেল,

দেখেছো কি ধ্বংস লীলা বিস্তৃত অঞ্চল!

 

ওদের অন্তরে কি দেশপ্রেম করেছে স্ঞ্চয়,

দোসরের পদচিহ্ন এখনো সারা বাংলাময়।

এখনো রক্ত শুকায়নি, তপ্ত রৌদ্র হতে

এখনো ওরা উচ্ছলিত তব অনলস্রোতে।

 

এখনো ওদের শরীরে পাক হায়েনার ‍সুরা

এখনো মেনে নিতে পারেনি স্বাধীনতারে।

এ মাতৃকার বুকে বসে তব পূর্ণিমানিশীথে

মীর জাফরের সুর শুনি ঘাতকের বাঁশিতে।

 

যে দৃষ্টি হানিয়াছি লাল সবুজে অনিমেষে

তারে আগলে রাখব এই বুকে ভালবেসে ।

------------------------------------------

বৃহস্পতিবার, আগস্ট ০১, ২০২৪

রক্তে কিনে আনি

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০১-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************************

স্বাধীনতা রক্তে কিনে আনি

মুক্তিরে খুঁজি আঁধার রজণী!

কত রূপে দেখি  বৈষম্যরে

এই লাল সবুজের সম্ভারে।

-------------------------------

বুধবার, জুলাই ৩১, ২০২৪

বিপ্লবী প্রাণ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩১-০৭-২০২৪ ইং
***********************************
বিপ্লবী প্রাণ সদা গর্জিত বুক খুলে,
বুক উঁচিয়ে ছুটে যায়- গুলির উত্তালে-
 
বিপ্লব !বিপ্লব! জন্মে বঞ্চিত এই প্রাণে,
বুলেট কামান করে না ভয় বিপ্লবী ভূষণে!
আপনার রক্ত পুড়ায় শাসকের অনলে
মৃত্যুর ছটফটে নব দিগন্তের দ্বার খুলে।
 
বড়ই নির্ভয় বিপ্লবী প্রাণ - এই ভুবনে,
অস্থি মজ্জা খসে পরে সর্পের দংশনে।
তবু সে বিপ্লবী তবু সে বিজয়ী রাঙা ফুলে
তবু সে মৃত্যুঞ্জয়ী! তবু সে শোভা দূ-কূলে।
 
জুলুম অত্যাচর শোসনের বিরুদ্ধে বিপ্লবী প্রাণ,
আপনার রক্ত ঝরিয়ে গেয়ে যায় বঞ্চিতের গান।
-------------------------------------------

ব্যথিত করে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩১-০৭-২০২৪ ইং
***********************************
ওই যে ব্যঙ্গ বচন মাঠে ও ময়দানে,
ভেবো না অন্তরে প্রেমিকা চুম্বি তোমারে;
ভেবো না ডাকিছে কেহ পুলক শিহরণে;
রিক্ত শুন্য প্রাণ ফুসিছে ক্ষোভের দহনে।
 
ওই যে নোংরা অঙ্গ ভঙ্গি দম্ভ অহংকার;
ধ্বংস আনিছে ডেকে বিদ্রোহী-রাজেস্বর।
উত্তাল মিছিলে ভক্ত জন,বিদ্রোহী নয়নে;
ছিঃ ছিঃ করিছে তোমায়- এই দোলাসনে।
 
ক্ষমতার বজ্র স্বর শুনে না কেহ মনোহর
এখন জনতা গর্জে উঠিছে মিছিলের বহর।
বৈষম্যের বাজনা ওই! দুর হবে কবে?
অনলের শিখায় জাতিরে পুড়িছে ভবে।
 
ওই মন্ত্রের যাদু,মুক্তি নাহি দিবে জাতিরে,
তুচ্ছ তাচ্ছল্য ব্যথিত করে -এই আমারে।
-----------------------------------------
 


বুকে ছুঁড়ছে গুলি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩১-০৭-২০২৪ ইং
***********************************
 
হায় রাষ্ট্রের কান্ডারী ! নেতৃত্ব হতে
                মুক্তি আনিতে গিয়া
লাশ হয়ে এলো যে সন্তানের
                অনল গেল পুড়িয়া!
এই জন্য কি স্বাধীন করেছিলে তুমি
                এই বঙ্গের ধূলি?
দেশদ্রোহীরা আজো দামামা বাজায়ে
                                বুকে ছুঁড়ছে গুলি।
--------------------------------------


দেশ প্রেমের শুন্যতায়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩১-০৭-২০২৪ ইং
***********************************
হে স্বাধীনতা, পরাধীনতা আজিকায় দাও বিদায়,
হে কান্ডারী, এই জাতি মুক্তি চায়, মুক্তি চায়।
 
এত রক্ত দিয়েছে তবু ভুল করে, ভুল করে
ঐতিহ্য মুছে দেয়, খুন করে -লুট করে-পুড়ে পুড়ে
যে স্বাধীনতা ছিল রক্তের কালিতে লেখা মহাকাব্য
সে পতাকায় দলে দলে পরাধীনতার গন্তব্য !
 
যে স্বপ্ন ছিল মৃত্যুঞ্জয়ী মহাকবির-জনতার
আজ সেখানে অসুরের শক্তিরা দুরন্ত দুর্বার!
যদিও লক্ষ শহীদের রক্ত এখনো মুছে যায়নি
তবু মাতৃকার প্রেমে প্রেমিকেরা ছুটে আসেনি।
 
এখানে শুধু সংঘাত! অবিশ্বাস! ঘাতকের সমারহ!
এখানে লুট -পাট, ধবংস- আগুনের শিখা অহরহ।
নেতা আছে, নির্লোভ সাহসী নেতৃত্ব নেই
দেশ প্রেমের শুন্যতায় হেরে যাচ্ছি ভাই।
--------------------------------------------

 

হে র্স্মাট প্রজন্ম

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩১-০৭-২০২৪ ইং
***********************************
 
হে তারণ্য, হে দুর্বার, হে র্স্মাট দল!
মুক্তির সন্ধানে চল রে তোরা চল।
 
রক্তে কেনা মাটি এই সোনালী আকাশ,
যে তোর পানে চেয়ে আছে অনিমেষ।
প্রযুক্তি দিয়েছি তোরে আগামীর উদ্যান
বিজয় পতাকা উড়িয়ে দে যুদ্ধের ময়দান।
 
হে র্স্মাট প্রজন্ম! হে জ্ঞানদীপ্ত সেনাদল!
নব উদ্যামে চল রে তোরা চল ।
ধ্বংস করিস না আপনারে হে পালোয়ান,
ওরে চৌদিকে তোর শত অসুরের অহ্বান।
 
হে র্স্মাট প্রজন্ম! হে প্রদীপ্ত বীর তরুণ !
ওই ডাকিছে অগ্নিবান! সাবধান! সাবধান!
তোরাই সোনালী সূর্য্, তোরাই ফুল-ফসল
তোরাই অগ্র-পথিক, জোর কদম চল রে চল।
 
তোরাই রক্ত পাওয়া পতাকা-মুক্তির নিশান,
হে র্স্মাট প্রজন্ম! তোদের তরেই বুঁনেছি স্বপন।
---------------------------------------------

মঙ্গলবার, জুলাই ৩০, ২০২৪

মুক্তির দিপালী

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩০-০৭-২০২৪ ইং
***********************************
বলো, আজি বলো এই রক্ত ঝরা মাতৃকারে,
ত্রিশ লক্ষ শহীদের পতাকা গেঁথেছি অন্তরে।
 
এখানে শত মত, শত দল মিলেমিশে বঙ্গ বাগান,
এখানে হরেক ফুলের সমাহারে সজ্জিত কানন।
এখানে পদ্মা মেঘনা যমুনার উচ্ছাসি প্লাবন।
এখানে বজ্র কণ্ঠের বিপ্লবী মহানায়কের উত্থান।
 
বলো, আজি বলো, এখানে নেই কোন বিদ্রেহী শ্লোগান,
আমরা ধর্ম্ বর্ণ্ নির্বিশেষে চির ঐক্যতান
আমরা প্রযুক্তির স্মার্ট্ সোনার বংলাদেশ,
নব প্রজন্ম আমাদের স্বপ্ন সারথী-সোনালী আকাশ।
 
বলো, আজি বলো, স্পন্দিত ধ্বনি এই অন্তরখানি,
বাজিছে বীর বাঙালির বিপ্লবী গানের অমর বাণী।
আমি কে! তুমি কে! বাঙালি, বাঙালি
আমি কে! তুমি কে! দিপালী-দিপালী-মুক্তির দিপালী।
-----------------------------------------------

সেখানেই স্বপ্নের বিজয়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩০-০৭-২০২৪ ইং
***********************************
পাঞ্জেরী, তুমি কত না যুগ ধরে কত না কাল ধরে,
উত্তাল সমুদ্রের বুকে দেখিয়েছো পথ তুমুল ঝড়ে!
ক্লান্তিহীন দিয়ে গেছো জ্বলজ্বল আলো
দিগন্ত রেখা পেরিয়ে রাত্রি নিশীথ কালো।
 
হে নাবিক, তুমি নোঙ্গর করো কাঙ্খিত প্রান্তর,
যাত্রিরে করো পার রাত্রি নিশীথে দুরন্ত -দুর্বার!
জ্বলে উঠো তুমি তলোয়ারের মতো ঝিকিমিকি,
কভু করো না মাথা নত ওইসব অগ্নির ফুলকি।
 
হে কান্ডারী! হে দিশারী! এখন কেন ব্যর্থদিন?
কিসের দহনে সেই বিজয়ের উচ্ছাস এত ক্ষীণ?
কেন যাত্রীরা দিশেহারা, আর কত মৌন-মুখ,
সেই রক্তবানে জেগে উঠ আদি অসুরের বুক।
 
হে ভবিষ্যৎ! হে প্রযুক্তির উথরোল তরঙ্গ-বান,
ওই শহীদ রক্ত ডাকছে তোমায় শিকড়ের সন্ধান।
পূর্ব্সূরী রক্ত দিয়ে সোনার বাংলা গিয়েছে লিখে,
সেখানেই স্বপ্নের বিজয় অভিমানে আছে লুকে।
-----------------------------------------------

“অগ্নিপথের অগ্রনায়ক”

    কলমে : মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। -------------------------------------- একাত্তরের অগ্নিস্মৃতি ,...