কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০১-০৮-২০২৪ ইং
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
দেশদ্রোহীর অগ্নি হায় জ্বলে,পুড়ে
গেল,
দেখেছো কি ধ্বংস লীলা বিস্তৃত
অঞ্চল!
ওদের অন্তরে কি দেশপ্রেম
করেছে স্ঞ্চয়,
দোসরের পদচিহ্ন এখনো সারা
বাংলাময়।
এখনো রক্ত শুকায়নি, তপ্ত রৌদ্র
হতে
এখনো ওরা উচ্ছলিত তব অনলস্রোতে।
এখনো ওদের শরীরে পাক হায়েনার সুরা
এখনো মেনে নিতে পারেনি
স্বাধীনতারে।
এ মাতৃকার বুকে বসে তব পূর্ণিমানিশীথে
মীর জাফরের সুর শুনি ঘাতকের বাঁশিতে।
যে দৃষ্টি হানিয়াছি লাল সবুজে
অনিমেষে
তারে আগলে রাখব এই বুকে ভালবেসে
।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।