মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

আমাদের স্কুল


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২১-১২-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
,আমাদের স্কুল তারে কত ভালোবাসি,
রাওনাট গ্রামের বুকে আলোকের হাসি।

সভ্যতার ফসল ফলে জ্ঞান ভরা গুরুজন
পিতা-মাতার মুখে হাসি- গাই জয় গান।
ক্লাশে ক্লাশে শিক্ষাগুরু আলো দিয়ে যায়,
শিক্ষার্থী শিক্ষা নেয় জননীর ছায়ায়।

জাতি তারে ডেকে নেয় আঁধার বেলা,
কেউ নাহি করে তাই স্কুলটারে হেলা।
--------------------------------------

সযত্নে লালন করিও


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৩-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*************************
এই নাও জ্ঞাণের মশাল তোমাকে দিলাম,
একটু আদর করে রেখো রাত্রির আঁধারে ধরাধাম।

বুকে রেখো, ভালবাসা দিও, দুর্দিনে যত্ন নিও
আঁধার পথে আলো পাবে তোমার সন্তান-বলে দিও।
এই নাও মুক্তির কবিতা, এই নাও সভ্যতার চিঠি
তোমাকে দিলাম, শুধু তোমাকে দিলাম প্রেম খাঁটি!

এ বড় কষ্টের ধন, এ বড় উজ্জ্বল জীবনের রবি,
এ যেন শীর্ণ্ না হয় ভুল আদরে হে অনাগত কবি!
তোমার হাতে দিয়ে গেলাম
রাওনাট আদর্শ্ উচ্চ বিদ্যা নিকেতনের আলোক সুনাম!

ওকে কষ্ট ‍দিওনা, ওকে সযত্নে লালন করিও এই প্রাণ,
মুক্তির ঠিকানা খুঁজে পাবে তোমার পথহারা সন্তান।
--------------------------------------------

পেছনে তাকালে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৩-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*************************
স্মৃতির পটে তাকালে খুঁজে পাই তোমাকে হে নিকেতন,
মনে পড়ে সেই সব স্বপ্নীল দিনগুলোর দুরন্ত আলাপন।

সেই সব সহপাঠীর অফুরান ভালবাসা,হৃদয়ের উত্তাপ,
বলতে যেয়েও হয়নি বলা,তবুও করেছি অব্যক্ত সংলাপ!
তবুও কত যে ব্যাকুল ছুটেছি অধরার পিছু পিছু
অসীম দিগন্তে ছুটেছি এক অনুভূতির খুঁজে- তবু যদি কিছু!

মনে পড়ে, খুব মনে পড়ে বকুল কুড়ানোর কালোরাত,
আশে পাশের বাগান হতে ফুল চুরির রক্ত ঝরা কষাঘাত!
সারারাত জেগে বনে বনে কুড়িয়েছি শিমুল পলাশ ফুল।
আজো মড়ে পড়ে প্রভাত ফেরীর নাঙা পায়ের কল্লোল।

একটি কিশোরী চুপি চুপি মুসকি হেসে দাঁড়াতো পাশে,
হয়তো কিছু বলতে চেয়েছিল রাশি রাশি স্বপ্নের হরষে।
কবে ডাক দিয়ে গেলো, আজো বাজে সেই সুর-সুমধুর!
আর কেউ না শুনুক! এখনো কান পেতে শুনি এ প্রান্তর।

পেছনে তাকালে কেন যেন হারিয়ে যাই প্রেমের সভ্যতা,
তুমি ছিলে বলেই গুরুজন শিখাতো মানব মুক্তির কথা।
-----------------------------------------------

সেই হিতৈষী প্রাণগুলো


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৩-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*************************
আজো সেই তাল পাতার ঘর হতে সোনালী আলো,
বিদ্যার কিরণ মালা হয়ে উড়ে যায় পথিবীর ধুলো।

সেই হিতৈষী প্রাণগুলো এখনো ডাক দেয় নক্ষত্রপানে,
দিগ হতে দিগন্ত ছেড়ে এক মুক্তির আহবানে।
আলোক ডানায় উড়ে যায় বিশ্ব জুড়ে অজস্র অপার,
দিকে দিকে সভ্যতার বীজ রোপন করে এই বিদ্যাঘর।

তড়িৎ এর মত গতিবেগ! ছুটিতেছে স্থপতির ধারা,
তারা নেই তবু আছে- চির উজ্জীবন- চির মৃত্যুঞ্জয়ী ধরা।
অনেক কষ্টের দামে পাওয়া তুমি- হে বিদ্যা নিকেতন,
কৃষক- শ্রমিক -জনতা -দিন মজুর, শিক্ষানুরাগী কত প্রাণ।

রাওনাট গ্রামে তোমারে গড়িয়াছে, করিয়াছে গড়িয়ান মহিয়ান-

সেইসব মহান স্থপতিদের ভুলি কি করে- এই পৃথিবীর উদ্যান!
------------------------------------------------

তোমার সেই চকিত স্পর্শ্


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৩-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*************************
হে শিক্ষাগুরু, তুমি প্রয়াত তবু চির রৌদ্র ঝিলমিল,
সোনালী আকাশ, আঁধার নিশীথের তারকা উজ্জ্বল!

অপার ঐশ্বর্যবেশে জেগে উঠ তুমি এই মন মন্দিরে,
তোমাকে আমৃত্যু বদ্ধ করে রেখেছি হৃদয় কারাগারে।
তুমি উদ্বেলিছো কবিতার পন্থিতে গাঢ় শ্রদ্ধার স্বরণে,
অনুভবে অনিবার উঠিছো জ্বলি প্রতিটি গভীর স্পন্দনে।

তুমি প্রয়াত হে শিক্ষাগুরু তবু তুমি অগণন তরঙ্গিত প্রাণ,
তুমি দিয়ে গেছো শাসনের কঠিন শৃঙ্খল জীবনের উত্থান।
তুমি মৃত্যুঞ্জয়ী দিবাকরের আলো এই আঁধারের তল,
তুমি অনন্তের পথে তবু ফিরে আস রেখে যাওয়া ভূ-তল।

হে প্রয়াত শিক্ষাগুরু, তবু তুমি জীবন প্রদীপের দীপ শিখা,
তুমি বসুধার অশ্রু! তুমি ধরণীর মৃত্যুঞ্জয়ী আলোক লিপিকা।

তুমি বিনিদ্র শুভ্র আলোক পুঞ্জে -এই আঁধার বেষ্টিত রাতে-
তোমার সেই চকিত স্পর্শ্ অমর হয়ে থাকবে নশ্বরলোকে।
-------------------------------------------------

পালিয়ে যাবে না


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৩-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*************************
উত্তাল চিরচেনা সবুজ প্রান্তর!মন মন্দিরে অযূত স্মৃতি,
মহামিলনের আয়োজনে আবার ফিরে আসিল গতি!

এ যেন এক নব যৌবনে সাঙ্গ হলো ঝড়বাদলের জলে
তরঙ্গ উঠিল প্রাণে প্রাণে হিমালয়ের হিমে দলে দলে।
যে প্রাণ ছায়ার মতো মিশেছিল গুরু ছাত্রের অমৃত বন্ধনে
আবার যেন ফিরে আসিল ২০২৫ ইং এর মহা মিলনে।

আজ কত স্মৃতি উঁকি মারে! বন্ধি স্মৃতিগুলো যেন মুক্তি!
বদ্ধ জানালা যেন খুলেগেছে শত হৃদয়ের অনুপম চুক্তি।
ভালবাসার অনুভূতিরা জাগিছে নব পল্লবে নব বসন্তে
সঞ্চিত বিরহ আজকে মুক্তি দিলাম তোমায় সানন্দে।

তুমি নবীণ উষায়- নবালোকে উল্লাসেতে দুলে দুলে,
এই স্মৃতি পালিয়ে যাবে না কভূ বুকের কপাটু খুলে।
---------------------------------------------

হে স্মৃতি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৪-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*************************
হে স্মৃতি, আজো তুমি ‍হৃদয়ের পৃথিবীতে আছ,
দূর দূরান্তে বসে এখনো ডাকো এখনো কবিতা রচ!

এখনো তুমি সুহাসিনী এক তরুণীর মত জাগ,
কাজলা চোখ মেলে অপলক দেখ রাগ-অনুরাগ!
কখনো মুচসি হেসে বলে যাও অব্যক্ত কত কথা,
এঁকে যাও প্রেমের আলপনা পুলক শিরহণ গাঁথা।

শুধু হয় না বলা সেই কথা নিয়মের রূঢ় আয়োজন,
তবু তুমি ফেলিন শব্দে দিয়ে যাও তিলোত্তমা গর্জন!
ঈষৎ নিভেছে সূর্য নক্ষত্রের আলো তবু তুমি,
চির নবীন হয়ে ফিরে আস জল শুন্য মরুভূমি।

কখনো সমুদ্রের নীল, কখনো ঝিনুক মুক্তার আলপনায়,
হে স্মৃতি! তুমি বড় রোমাঞ্চকর, তুমি বড় নিষ্ঠুর ব্যদনায়।
তবু তোমার কাছেই ফিরে যাই উথরোল সাগরের মত,
হে বিদ্যা জননী, তোমার এই আলোক স্মৃতি চির সতত।
----------------------------------------------

প্রাশান্ত মনে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৪-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*************************
স্মৃতির পটে আলোক পথের পথিকেরা আজ প্রাশান্ত মনে,
উথরোল ঢেউ তুলেছে রাওনাট আদর্শ্ উচ্চবিদ্যা নিকেতনে।

কি এক মহা মিলনের আয়োজনে ফিরে দেখা স্মৃতিকে,
ষষ্ঠ হতে দশম শ্রেনীর সেইসব দুরন্তপনা দিনগুলিকে।
ওগো, চেয়ে দেখ আজ আমাদের এক অনুপম বিন্যাস!
কে গোলাপ ,জুঁই, চ্যামিলী নাই ভেদ আজিকার উল্লাস।

এখনো নীল আকাশের বুকে গুরুজনের সূর্যটা দেখি উজ্জ্বল,
এখনো দৃঢ় বন্ধনের পুস্প ফুটেছে বিরহ ব্যাদনার ঘোমট নিখিল।
তবু কিছু শুন্যতা ঘিরে আছে রাত্রির নক্ষত্রের তরে-
তবু দূরে, অনেক দূরে পূর্ণিমার শুভ্রতা প্রেমের নশ্বরে।

আবার এসেছি ফিরে তোমাদেরই মাঝে প্রশান্ত মনে,
শুন্য বুকে ফুল ফুটাবো বলে তোমারেই খুঁজেছি কাননে।
স্বাগতম! সু-স্বাগতম! এই মহামিলন মেলার কলরবে,
হৃদয় রেখেছে তোমারে শত জনমের সৌরভে-গৌরবে।
-------------------------------------------------

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

হে আলোক বিদ্যালয়


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৯-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
************************************
হে আলোক বিদ্যালয়, তুই এই পৃথিবীর কাছে,
অপরাজিতা এক নাম- শিক্ষার মহাকাব্য রচে।

তোর বুকেই রাওনাট আদর্শ্ উচ্চ বিদ্যা নিকেতন,
যুগ- যুগান্তরে আলোক ফুলে ফুটেছিস কানন।
দিকে দিকে ছড়িয়েছিস কিরণ মালা নয়নাভিরাম,
আজ বিষ্ময়ে পৃথিবী দিয়েছে তোরে অপরাজিতা নাম!

তোর পাঁপড়িরা দলে দলে ফুটেছে ফুলে ফুলে,
সূরভী সুবাসেরা অজ্ঞতাকে করেছে জয় নিখিলে।
তুই এক অপরাজিতা –”আলোক বিদ্যালয়”
তুই প্রেম ভালবাসা শিহরণ এই পৃথিবীর হৃদয়।
-------------------------------------------------

শুভ সন্ধিক্ষণ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৯-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*********************************************
ওগো,তোমাদের এই কাননে আজ ফুল ফুটিছে শেষে,
দিকে দিকে ডানা মেলেছে মৌয়েরা সূরভী গন্ধের হরষে!
এসে দেখে যাও আজ বিজয় কেতন উড়িছে নিকেতন,
বিদ্যালয়ের বিদ্যা জয়ী অমর পাঞ্জেরী জ্বলিছে কানন।

ওগো আলোর দিশারী, ওগো মৃত্যুঞ্জয়ী নিবেদিত প্রাণ,
তোমার রেখে যাওয়া এই বিদ্যালয়ে আজ শুভ সন্ধিক্ষণ !
ওগো, আজ যদি তুমি দেখতে- এই মহা মিলনের কল্লোল,
বিজয়ের বিপুল উৎসবে অঝোর ঝরিতো আনন্দ অশ্রুজল।

হে স্থপতি,তুমি ছিলে বলেই এই সবুজ শ্যামলের বুকে-
রাত্রির আঁধারে পূর্ণিমা জেগেছিল বিদ্যা দেবীর ছবি এঁকে!
এই ঋণ কভূ শুধিবে না, এই ত্যাগ কভূ মুছিবে না ধরণী,
তুমি ছিলে বলেই, আমি পেয়েছি রাওনাট গ্রামে এই বিদ্যাজননী।
------------------------------------------------------------

“অগ্নিপথের অগ্রনায়ক”

    কলমে : মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। -------------------------------------- একাত্তরের অগ্নিস্মৃতি ,...