মঙ্গলবার, মে ১৯, ২০২৬

অমর সওগাত

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

***************************************

কবরের ঘোর অমানিশায় যখন নিভে যাবে জীবনের বাতি,
সাতটি আমল রবে শুধু তব সাথী—
ওরে ও আত্মভোলা মরণ-পথের যাত্রী!

জ্ঞানের মশাল জ্বালিয়ে যদি যাও কোনো পাঠশালা বা জ্ঞানাগার,
বইয়ের পাতায় পাতায় অক্ষয় রবে পুণ্য তোমার;
পড়িবে উত্তরসূরি,
বাড়িবে নেকির ঝুড়ি—
অন্ধকার কবরে তব নামিবে আলোর ঝরনাধার।

তৃষ্ণার্তের তপ্ত বুকে যদি দাও সুশীতল বারি,
খুঁড়ে দাও খাল কিংবা জলের ধারা সারি সারি;
যতবার কোনো তৃষিত চাতক ওষ্ঠ করিবে সিক্ত,
ততবার তব সওয়াবের থলি হইবে না কভু রিক্ত।

রোপণ করো বৃক্ষ—
যাহার শীতল ছায়াতলে জুড়াবে শ্রান্ত পান্থের আঁখি,
আহার লভিবে বনের পশু আর কলকণ্ঠী পাখি;
বৃক্ষ যতকাল দিবে ফল আর ছায়া,
ততকাল রহবে তোমার ওপর খোদার পরম মায়া।

পুণ্যভূমির বুকে গড়ো যদি খোদার আরশ—মসজিদ ঘর,
সিজদাহ্’র ঘ্রাণে আমোদিত হবে তোমার মাটির ঘর।

বিলিয়ে দাও কোরআনের কপি মমিন বান্দার হাতে,
তিলওয়াতের সুর প্রতিধ্বনিবে কবরের নিঝুম রাতে;
হরফে হরফে রহম ঝরিবে,
কঠিন আযাব দূরে সরিবে।

রেখে যাও যদি পুণ্যবান এক নেক সন্তান,
যাহার মোনাজাতে কাঁপিবে আরশ, বিগলিত হবে রহমান;
সন্তান যদি চাহে ক্ষমা—
পিতার আমলনামায় ফিরবে শান্তি, হবে নেকি জমা।

জীবন ফুরালে ফুরায় না সব, কাজ যদি থাকে খাঁটি,
সাতটি ধারায় রহমত ঝরে— সিক্ত হয় ওই মাটি।

-----------------------------------------------------------------

জুয়ার আসর

 জুয়ার আসর

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

**************************************

জাগো রে জোয়ান! জাগো তৌহিদী জনতা!
ঐ শয়তানি অ্যাপের নেশায় বিকাস কেন তোর স্বাধীনতা?
হাতে স্মার্টফোন—নাকি ওটা মরণ-ছুঁড়ি?
জুয়ার আসর!
উড়ছে সেখানে তোর ইমানের ধুলো-মুড়ি।
কোটি যুবকের রক্ত শুষে ঐ অনলাইন—
ওরে ও ভাই,
জুয়ার আসর দিবে না কভু আল্লাহর কল্যাণ!

তাকবীর দাও! হুঙ্কার ছাড়ো!
জুয়ার আসর ভাঙতে এবার সত্যের মশাল ধরো।

রিজিক দাতা তো রাব্বুল আলামিন, তাঁর কাছে হাত পাতো,
কেন রে তুই জুয়ার আসর সাজিয়ে নরকে ভাসাতো?
তোর ঘামের টাকা,
তোর হকের রুজি—
ডাকাত লুটে নেয়,
জুয়ার আসর পেতে আজি তুই করিস কার অক্ষয়?
শর্টকাট এ যে—জাহান্নামের পথ,
জুয়ার আসর!
দলে পিষে দেবে তোর স্বপ্নের মনোরথ।

ওরে ও শাসক!
গদিতে বসিয়া কেন আজি তব মৌনতা?
জুয়ার আসর যদি না থামাও, তবে বৃথা সব নীতি-কথা।
ডিজিটাল স্ক্রিনে ডাকাত দল ছড়ায় বিষের বাষ্প,
আইনি শাসনে গুঁড়িয়ে দাও
এই জুয়ার আসর-সপ্ত!
পবিত্র এ মাটি হারামে ডুবুক—কভু তা মানি না,
জুয়ার আসর মুক্ত সমাজ হোক শান্তির আঙিনা।

বিপ্লব চাই!
ইমানি তেজে জাগো রে বীরের জাতি,
জুয়ার আসর ছাই করে দিক সত্যের প্রদীপ বাতি!
রক্ত দিয়েছি স্বাধীনতার তরে,
হারামের তরে নয়—
জুয়ার আসর উপড়ে ফেলে আজ আনব মস্ত জয়!

------------------------------------------------------------------

“অগ্নিপথের অগ্রনায়ক”

    কলমে : মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। -------------------------------------- একাত্তরের অগ্নিস্মৃতি ,...