মঙ্গলবার, মে ১৯, ২০২৬

অস্থির এক বাংলাদেশ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*********************************

রক্তাক্ত স্বদেশ!
স্বাধীনতার নামে এ কোন জাহেলিয়াতের অবশেষ?
চারিদিকে শোনো—
জুলুমের হুঙ্কার আর মজলুমের আর্তনাদ!
নরকের চেয়েও বীভৎস আজ মানুষের এই উন্মাদ বিসংবাদ।

ওই দেখো—
গাছে বেঁধে তরতাজা যৌবন পিষে মারে হায়নার দল,
ব্রীজে ঝুলে আছে লাশ, বিচারহীনতার বিষাক্ত ফল!
মিথ্যা মামলার জালে আজ বন্দি হয়েছে সত্য,
ক্ষমতার মদ গিলে নাচে জবরদখলকারী ভৃত্য!

ছিঃ!
স্বামী মারে স্ত্রীকে, স্ত্রী মারে স্বামীকে—রক্তের হোলি ঘরে ঘরে,
পিতার কলিজায় পুত্র কুঠার হানে, মাতা কাঁদে বালুচরে।
শিক্ষক আজ ছাত্রকে গিলে—কামুক পশুর বেশে,
বেধড়ক পিটুনি আর অপমানে শিক্ষা যে যায় ভেসে!

খুন-গুম-হত্যা!
সন্তানের চোখে মায়ের মৃত্যু—এ কোন আজব দেশ?
পথে ঘাটে চলে কামাতুর থাবা, লাঞ্ছনার নেই শেষ।
বলো—কোথায় গণতন্ত্র? কোথায় অধিকার?
কান্ডারীদের দেশপ্রেম আজ মীরজাফরী অহংকার!

একদিকে—
দলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি—
অন্য দিকে বিচারহীনতা আর সুদের রক্তচোষা হাতছানি!
ফ্যাসিবাদ আর মববাদের চলে বীভৎস মহড়া,
সব আছে দেশে—শুধু নেই সত্যের পাহারাদার কড়া।

অর্থ পাচার আর দেশবিরোধী চুক্তির নীল নক্সা,
মাদকের বিষে নীল তারুণ্য—নেই কোনো ভরসা!
জেল-জুলুমের হুলিয়া জারি—বীরেরা আজ কারাবন্দি,
সিংহাসন ঘিরে ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকদের ফন্দি!

ওরে ও বিদ্রোহী! আয়—
তোর প্রলয়-বিষাণে চূর্ণ কর এই জীর্ণ দম্ভের পাহাড়,
ছিন্ন কর জালিম-শৃঙ্খল, কর আজ মরণ-আহার!
রুধিতে হবে এই মীরজাফরী, ভাঙ্গিতে হবে অন্যায়ের রথ,
রক্তের দামে ফিরিয়ে আনতে হবে—মুক্তি ও ন্যায়ের পথ!

--------------------------------------------------------------------------

 

সোমবার, মে ১৮, ২০২৬

সংযত কর ওই জিহবা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***********************************************

ওরে ও মুমিন!
খাড়া কর স্তম্ভ—নামাজ তোর রঙিন!
সিজদাতে লুটিয়ে হ হাড়-কাঁপানো ওই তৌহিদী সিপাহি,
আঁধার চিরে চল্ গেয়ে নামাজেরই জয়-গাহি!

জেহাদ—
সে তো আসমান-ছোঁয়া উচ্চ ওই চূড়া,
যেথায় গেলে জুলুম-শাহীর তখ্ত হবে গুঁড়া!
বজ্র-নিশান উড়িয়ে চলো শহীদী ঐ ময়দান,
খঞ্জর হাতে খতম করো বাতিলের সব শান!

কিন্তু—
বিপ্লবী তুই? হতে চাস ওই চূড়ার আরোহী?
তবে কেন তোর নিজের রসনা আজ তোরই বিদ্রোহী?
সংযত কর ওই জিহবা—তোর নফসের তলোয়ার,
আগে নিজের মুখ বাঁধ, তবেই করবি জগত পার!

শোন হুঁশিয়ার!
জবান যার আয়ত্তে নেই—জেহাদ তাহার মিছে,
আমল তাহার পড়ে রবে ওই অন্ধকারেই নিচে।
সংযম ওই রসনাতে আন—
তবেই তুই আসলি বীর, তবেই পাবি মাবুদের ওই দান!

----------------------------------------------------------------

“অগ্নিপথের অগ্রনায়ক”

    কলমে : মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। -------------------------------------- একাত্তরের অগ্নিস্মৃতি ,...