মঙ্গলবার, জুন ০২, ২০২৬

বন্ধু যখন শত্রু

 উপস্থিত সুধিমণ্ডলী,

আজ রাজনীতির এক অন্ধ তুফানে আমাদের সামাজিক বন্ধন ছারখার। আত্মীয়ের বুকে আত্মীয়তা নেই, আর রাজনীতির কারণে আজ পরম বন্ধুই পরম শত্রু! বিশ্বাসের জায়গায় আজ শুধুই তীব্র অবিশ্বাস।

কবিতার ভাষায়—

"একই সাথে হেঁটেছি যে পথ, কেটেছে কত রাত,
রাজনীতির এক থাবায় আজ বদলে গেছে হাত।"

প্রিয় সুধী,
আজ আমাদের দেখা নেই, কথা নেই। পথে দেখা হলে বন্ধু আজ বন্ধুর মুখ দেখে না। ক্ষমতার মোহে অন্ধ হয়ে বন্ধু আজ হায়েনা চরিত্রে উদ্ভাসিত! সে আজ ফোন ধরে না, চোরের মতো এড়িয়ে যায়। সবচেয়ে বড় নির্মমতা—আজ মৃত্যুর পরও বন্ধুর জানাজায় বন্ধু শরিক হয় না। শুধু রাজনীতির কারণে আজ বন্ধু বন্ধুকে গুম করছে, হত্যা করছে!

এই বিষাক্ত বাস্তবতায় দাঁড়িয়ে—

"ফোন আসে না, মুখ ঘোরে আজ দেখা হলে পথ-ঘাটে,
গুম আর খুনের হোলিখেলা আজ বন্ধুর ইশারায় কাটে।
জানাজা ও মাটি ছাড়া লাশ কাঁদে একলা নিরালায়,
রাজনীতির এই মঞ্চে আজ মনুষ্যত্ব বিদায় নেয়।"

আসুন, এই অন্ধকারের বিরুদ্ধে দাঁড়াই। ক্ষমতার রাজনীতি যেন আমাদের ভেতরের মানুষটাকে মেরে না ফেলে।

ধন্যবাদ।

---------------------------------------------

কিশোর গ্যাং

 

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আমার প্রিয় তরুণ ভাইয়েরা—
আসসালামু আলাইকুম।

আজ আমাদের পরম আদরের কিশোরেরা যখন "কিশোর গ্যাং" নামের এক অন্ধকার চোরাবালিতে হারিয়ে যাচ্ছে, তখন এক বুক শঙ্কা আর সমাজ বাঁচানোর আকুতি নিয়ে কিছু কথা কবিতার ছন্দে বলতে চাই—

টিকটকের সস্তা লাইক আর বাইকের বিকট হর্ন,
এই নিয়ে আজ মত্ত তরুণ, হারাচ্ছে জীবনের বর্ণ।
গ্রুপ চ্যাটের সামান্য ইগো, আর এলাকার আধিপত্য,
খুনোখুনিতে শেষ হচ্ছে জীবন—এটাই আজ নির্মম সত্য।

নেশার টাকা জোটাতে গিয়ে, হাতে উঠছে ধারালো ছুরি,
মায়ের গহনা, বাবার পকেট—করছে আজ ঘরের চুরি।
যাদের স্বার্থে করছিস ফাইট, সাজছিস গলির হিরো,
থানায় গেলে দেখবি তোরা, সেই ভাইদের ভ্যালু জিরো!

পিতার কাঁধে সন্তানের লাশ—এর চেয়ে বড় কষ্ট আর নাই,
জেলে গিয়ে পচিস না রে, ওরে আমার তরুণ ভাই।

আমার প্রিয় ভাইয়েরা,
অস্ত্র হাতে বা গ্যাং তৈরি করে কখনো হিরো হওয়া যায় না। আসল হিরো সে, যে মেধা দিয়ে মা-বাবার মুখ উজ্জ্বল করে। তথাকথিত ‘বড় ভাই’দের দাবার ঘুঁটি হয়ে নিজের জীবন ধ্বংস করো না।

আজই সময় এই অন্ধকারকে ‘না’ বলে খেলার মাঠে আর পড়ার টেবিলে ফিরে আসার। আসুন, আমরা সবাই মিলে আমাদের কিশোরদের ভালোবেসে আলোর পথ দেখাই।

জয় হোক তারুণ্যের, সুন্দর হোক আমাদের সমাজ।
ধন্যবাদ সবাইকে।

-----------------------------------------------------------------

Student

  কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ************************************** জাগো রে ছাত্র ! জাগো রে...