সোমবার, জুন ০৮, ২০২৬

মীরজাফরী রক্ত

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া, গাজীপুর

*****************************************

ছিঃ!
আজ রক্তে-মাংসে, অস্থি-মজ্জায় মীরজাফরি রক্তের প্রবাহ!
চারিদিকে শুধু ক্ষমতার লোভ,
মিথ্যা জৌলুস,
আর পদের মোহ!

কোথায় প্রেম? কোথায় সেই পবিত্র নৈতিকতা?
সব আজ স্বার্থের টানে বিলীন!
চারিদিকে বিশ্বাসের বুকে চলছে নির্মম কুঠারাঘাত,
স্বাধীন বাংলার রন্ধ্রে রন্ধ্রে আজ ভয়ঙ্কর এক চিত্র,
চৌদিকে উড়ছে শুধু বিশ্বাসঘাতকের কাপালিক পতাকা!

সবাই বড় হতে চায়!
সবাই আজ ক্ষমতাবান হতে চায়!
কাকে হঠিয়ে কে হবে প্রতাপশালী,
রাত-দিন শুধু চলে সেই কুৎসিত আউড়ানি!

ওরে ও কপট দল!
তোদের এই মীরজাফরি চরিত্র চূর্ণ করতে
আসিতেছে মহাকাল।
জেগেছে আবার নজরুলের সেই দীপ্ত অগ্নি-শেল,
ভেঙে গুঁড়িয়ে দিতে তোদের এই নোংরা সিংহাসনের খেলা।

শোন রে মীরজাফরের বংশধর!
স্বাধীনতার এই পবিত্র মাটিতে তোদের ঠাঁই নাই,
আমরা আবার বুক চিতিয়ে সাম্যের গান গাই।
জাগো রে তরুণ, তোলো এবার দ্রোহের তলোয়ার,
রক্তের বিষ শোধন করতে, হানো বজ্রাঘাত বারবার!

 

-----------------------------------------------------------------

তুমি আমার স্বপ্ন

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া, গাজীপুর

-----------------------------------------------------------------

হে তারুণ্য, কোন অশুভের মোহে ছুটেছো আজ?
দিকে দিকে কেন পরাজয়ের এই কলঙ্ক-সাজ?
তোমার তো কথা ছিল বিপ্লব শেষে জয় ছিনিয়ে আনার,
তবে কেন আজ প্রভাতবেলায় পথ হারালে আবার?

কেন কলঙ্কিত হলে তুমি? কেন অশ্রু শত স্বপ্নের?
কেন মুখোমুখি মরণের আজ? কেন অনল চিতার?
বিজয় কেন পারলে না ধরে রাখতে বুকেতে?
কেন এত হতাশা জড়িয়ে আছে তোমার চারিপাশেতে?

আমি তো দিয়েছি স্বাধীনতা, আমি দিয়েছি মুক্ত পতাকা!
আমি তো দিয়েছি সংবিধান এই তাজা রক্তে আঁকা!
কেন তবে তুমি ব্যর্থ হলে দিতে তার মর্যাদা?
কোন রাহুর গ্রাসে জড়িয়েছো আজ সংঘাতে সর্বদা?

কেন তুমি মাদক নিচ্ছ হে তারুণ্যের মহাশক্তি?
তুমি হেরে গেলে পরাজিত হবে লাল-সবুজের মুক্তি!
জেগে ওঠো আজ নব প্রভাতে, নব জাগরণ-সন্ধানে,
পৃথিবী গাক তোমার জয়গান হৃদয়ের কলতানে।

তুমি আমার স্বপ্ন! তোমাতেই চাই নব উদয়ের সূর্য,
আলোর পথে ফিরে এসো হে অনাগত দিনের তূর্য!

--------------------------------------------------------------

তুমিই তো রক্ত-রবি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

*****************************************

জাগো রে তরুণ! জাগো রে তরুণী!
মাদকের বিষ-অনলে পুড়ছে এই ধরণী!
তিমির রাত্রে শোনো কার ক্রন্দন?
ছিঁড়ে ফেলো এই মৃত্যুর বন্ধন!
বলো—"না!"
বলো—হব না আর এই বিষের দাস,
আমরা যে আনবো এই মরুতে মধুমাস!
বজ্রকণ্ঠের গর্জনে বিস্তরে,
প্রতিবাদ উঠুক লাল-সবুজের প্রান্তরে।

কই রে বিপ্লবী? কই রে অবাধ্য?
মাদকের কালো হাত উপড়ানো কি অসাধ্য?
না, কখনো না!
আমরা যে অবিনাশী, আমরা দুর্মদ,
পায়ে দলে যাই শত বিপদের পর্বত!

ঘরে ঘরে তোলো আজ বিদ্রোহ-ঝঙ্কার,
পাড়া-মহল্লায় হোক এই নরকের সংহার!
সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে যে বিষের কীট,
ভাঙো তার বিষদাঁত, তোলো প্রতিবাদের গীত!
প্রশাসন! রাষ্ট্রযন্ত্র! শোনো তবে হুঙ্কার—
মাদকের ঠাঁই নাই, এই আমাদের অঙ্গীকার!
চাই চাই প্রতিবাদ!
জাগো হে সমাজ, ঘুচাও এই অবসাদ!
জাগো হে বিপ্লবী অবিসংবাদ!

তোমাদের চিত্তে দেখিব সোনালী রবির কারুকাজ,
তুলে নাও হাতে আজ রুদ্র-ডমরু-বাজিকাজ!
তারুণ্য বাঁচিলে বাঁচিবে এই দেশ,
উঁচু শিরে বাঁচিব মোরা, ঘুচবে তিমির-রেশ!
এসো হে তরুণ, এসো হে বিপ্লবী,
মাদক-মুক্ত ভোরে তুমিই তো রক্ত-রবি!

-----------------------------------------

Student

  কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ************************************** জাগো রে ছাত্র ! জাগো রে...