সোমবার, আগস্ট ০৩, ২০২৬

আমার প্রতিশ্রুতি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

**************************************

ক্ষমতার রাজদণ্ড হাতে নিতে আসিনি,
এসেছি দাঁড়াতে ভাঙা কুটিরের পাশে।
আমি ইকবাল হোসেন শেখ, তোমাদেরই ঘরের সন্তান—
শত বছরের পুণ্য মাটিতে সঁপেছি প্রাণ!

লড়ছি শুধু ভালোবাসার অক্ষয় বন্ধনে,
বুক বেঁধেছি আজ শোষিত-বঞ্চিতের হাসিতে।
আইনের কাণ্ডারী হয়ে লড়েছি সুপ্রিম কোর্টে,
এবার এসেছি সেবক হতে তোমাদের ধূলিময় অঙ্গনে!

ঘুষ-দুর্নীতির কালো নখ ছিঁড়ে ফেলবো রুদ্র রোষে,
অবসান হবে বঞ্চনার রাত।
অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলের এই হাত অন্যায় সইবে না আর,
সরকারি সেবা পৌঁছাবে মেঘের মতো সবার ঘরে!

মানুষ যেন আর না সয় দপ্তরের লাঞ্ছনা,
ঘুচবে সকল প্রাচীন বঞ্চনা!
ধনী-দরিদ্রের কোনো ভেদাভেদ থাকবে না আর—
সমান অধিকার ফিরে পাবে কাপাসিয়া পাড়ার!

শীতলক্ষ্যার উত্তাল স্রোত যেমন পাথর কেটে পথ বানায়,
আমিও গড়বো আদর্শ উপশহর।
কৃষক পাবে ফসলের সোনা, মিটবে মাঠের হাহাকার—
শ্রমিক পাবে ঘামের শ্রেষ্ঠ দাম, ঘুচবে অনাহার!

পথঘাট আর সেতুর বন্ধনে জুড়বে চরাঞ্চল,
জাগবে নতুন প্রাণের কোলাহল!
মাদক, সন্ত্রাস, গুম-খুনের কালো মেঘ ছিঁড়ে ফেলবো চিরতরে,
শান্তির সুবাতাস বইবে প্রতিটি ঘরে ঘরে!

আমি আপসহীন এক বজ্রকণ্ঠ, কালবৈশাখীর ঝড়,
চূর্ণ করবো অন্যায়ের তাসের ঘর!
শাসক হতে আসিনি বন্ধু, এসেছি হতে তোমাদের অতন্দ্র প্রহরী—
পাড়ি দেবো স্বপ্নের তরী!

দাও যদি সুযোগ একটিবার,
জীবন বিলিয়ে দেবো কাপাসিয়ার মানুষের চির সেবায়।

--------------------------------------------------------------

 

বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

শুভ জন্মদিন হে গুণী

কলমেঃ মোঃ আমিনুল এহছান  মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

**************************************

শীতলক্ষ্যার রুদ্র-কৃপাণ,
কাপাসিয়ার রক্ত-মাটি!
সেথায় তোমার জন্ম হে বীর,
প্রজ্ঞা তোমার খাঁটি!
অন্যায়-তমসা চূর্ণ করিয়া ধরিয়াছ তুমি হাল,
আলোক-বর্তিকা হস্তে তোমার— কাঁপুক অন্ধকার কাল!

সৈয়দ আক্তারুজ্জামান তুমি,
জ্ঞানের অগ্নি-বীণা!
তোমার তেজে মূর্ছা যাক যত
জড়তা আর হীনতা।
মাননীয় চেয়ারম্যান তুমি ঢাকা শিক্ষা বোর্ডের ত্রাতা,
তোমার কলমে স্পর্ধিত হোক লাখো তরুণের ভাগ্য-খাতা!

আকাশে আজ মেঘের ডমরু,
দামাল মেঘের ডাক!
প্রকৃতি মাতিছে তোমার উৎসবে,
জয়ধ্বনি উড়িযা যাক!
ধন্য কাপাসিয়া, ধন্য হে মাটি, ধন্য প্রিয় ফরিদ ভাই,
তোমার মতন নির্ভীক কান্ডারীর বন্দনা গেয়ে যাই।

শুভ জন্মদিন হে গুণী,
শুভ জন্মদিন!
জনতার হৃদয়ে তুমি যে অমর,
তুমি অবিনাশী চিরদিন।
শত বাধা ঠেলি’ বেঁচে থাকো তুমি আপনার মহিমায়,
শত বছর রাজত্ব করো তুমি কোটি আস্থার আঙিনায়!

------------------------------------------------------------

ময়লা নিয়ে বিপদে আছি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

****************************************

শোনো হে শোনো, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক!
বসিয়াছ কোন সুউচ্চ তখতে?
চাবাগান আজ নরককুণ্ড,
নাগরিক প্রাণ ওষ্ঠাগত বর্জ্যের রক্তে!
আমি কি হোল্ডিং ট্যাক্স দেই না?
আমি কি ভূমি কর দেই না ঢালি?
তবে কেন আজ মোদের ২৯ নং ওয়ার্ডের আঙিনা
আবর্জনাতে ছড়াচ্ছে কালি?
কোথায় তুমি হে মাননীয় প্রশাসন?
তুমি শুনছো হে প্রশাসক?
হে প্রশাসক, জবাব দাও!
হে প্রশাসন, জবাব দাও!


স্তূপ! স্তূপ! বর্জ্যের পাহাড়!
বাড়ীর আঙিনায় শুধু হাহাকার!
পোকা ধরে গেছে,
দুর্গন্ধ ছড়াছে,
বাতাস হয়েছে বিষাক্ত ভারী!
পরিবেশ নষ্ট হচ্ছে নিয়ত,
এই নরকে আর বাঁচতে কি পারি?
রোগ-ব্যাধি আর মহামারীর ত্রাসে
মলিন হয়েছে শিশুর মুখ,
কোথায় তুমি হে মাননীয় প্রশাসন?
দেখেও কি তুমি পাচ্ছ গো সুখ?
হে প্রশাসক, জবাব দাও!
হে প্রশাসন, জবাব দাও!


কেউ যেন দেখার নেই এই ভোগান্তির,
কেউ তো নেয় না ময়লার ভার!
আমরা অসহায় হয়ে পড়ছি আজ,
কার কাছে তবে দিবো এ বিচার?
তুমি বলে দাও ওগো মাননীয়,
এই ময়লা মোরা কোথায় ফালাবো?
অধিকার আমাদের ডুকরে কাঁদিছে,
আর কতকাল এই কষ্ট সামলাবো?
হে প্রশাসক, জবাব দাও!
হে প্রশাসন, জবাব দাও!


আমরা তোমার ব্যর্থতা আর দেখতে চাই না,
ভাঙো এইবার মৌনব্রত!
আমাদের দ্রুত ময়লা অপসারনের সমাধান চাই,
ঘুচাও মোদের দুঃখ-ক্ষত!
বিলম্ব আর সহিবে না মোটে
এই ক্ষুব্ধ চাবাগান-জনতা!
নইলে জ্বলবে প্রতিরোধের আগুন,
দেখাও তোমার কর্মক্ষমতা!
জনগণের এই ন্যায্য দাবিতে জাগ্রত হোক প্রশাসন আজ!
হে প্রশাসক, জবাব দাও!
হে প্রশাসন, জবাব দাও!

------------------------------------------------

 

 

Student

  কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ************************************** জাগো রে ছাত্র ! জাগো রে...