সোমবার, আগস্ট ০৩, ২০২৬

অশুনি সংকেতের শব্দ শুনছি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

**********************************

ঐ শোনো রে মরণ-নকীব বাজে!
এ কোন বর্বরতার সাজে
ছুটেছি আমরা?
স্তব্ধ আজ সমরা,
প্রতিদিন বাংলার পবিত্র জমিনে
দেখি রক্তের ছোপ ছোপ দাগ!
জাগো রে অনুরাগ!

শোনো ঐ ধর্ষিতার করুণ চিৎকার,
ভেঙে ফেলে আকাশের সব অলঙ্কার!
পরকীয়ার বিষাক্ত জাল
বিস্তৃত আজ, গ্রাস করে মহাকাল!
নিরাপত্তাহীন জীবনের ভয়ানক দৃশ্য,
করে দেয় নিঃস্ব!

মাটির পৃথিবী আজ পাপে টলোমল,
মানুষের হিতজ্ঞান হলো রে বিকল!
স্ত্রী মারে স্বামীকে,
স্বামী মারে পিতাকে!
ভাই মারে বোনকে, বন্ধু বন্ধুকে,
প্রেমিক মারিছে প্রেমিকার বুকে!

রাজা শোষে প্রজারে,
মনিব মারে শ্রমিকে ঘোর অবিচারে!
পথে ঘাটে ছিনতাই, ইভটিজিংয়ের জ্বালা,
বখাটে ছেলে-মেয়েদের উৎপাতে ভদ্রলোকের মুখ কালা!

দিনে দুপুরে প্রকাশ্যে ছুরি মারে বুকে,
মানুষ মরে রে ধুঁকে ধুঁকে!
হত্যাকারীর উল্লাস চলে দিকে দিকে,
মানবতার আলো আজ ম্লান, ফিকে!
শিশু নির্যাতন আর বলৎকারের পাপ,
বয়ে আনে খোদার অভিশাপ!

কী ভয়ানক দৃশ্য আজ ভাসছে,
পত্র-পত্রিকায়, ফেসবুকের পাতায় পাতায়!
রক্তের কালিতে লেখা এ কোন খাতায়?
মনে হয় স্বাধীন বাংলাদেশে—
নাগরিকের স্বাধীনতা বলতে কিছু নেই আর শেষে!
এক চরম বর্বরতার দিকে ছুটেছে স্বাধীন বাংলাদেশ,
হবে কি সব শেষ?

এখনি যদি না থামানো যায় এই ঝড়,
জাতি বর্বর হয়ে উঠবে, শ্মশান হবে ঘর!
লাগামহীন হয়ে উঠবে এই সমাজ,
মাথায় নামিবে রে বজ্র-বাজ!

আমি অশুনি সংকেতের শব্দ শুনছি প্রতিক্ষণ,
কাঁপে মম মন!
তোমরা কি শুনতে পাচ্ছো না সেই হাহাকার?
ভাঙো তবে এই কারাগার!
জাগো রে বাঙালি, জাগো রে বিদ্রোহী বীর,
অন্যায়ের কাছে আর করিও না নত শির!

---------------------------------------------------------------------

 

জনতার ভাষা হতে এসেছি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

**************************************

আমি নেতা হতে আসিনি ভাই, শৃঙ্খল ভাঙতে এসেছি,
আমি শোষিত-বঞ্চিত-লাঞ্ছিত বুকে দাবানল জ্বেলে হেসেছি!
আমি এসেছি জনতার ভাষায় কথা বলতে,
আমি এসেছি মজলুমের এই মিছিলে অগ্নি হয়ে জ্বলতে!
আমি শুধু জনতার,
অধিকার কেড়ে নেওয়া ওই জালিমের আমি যমদুত চিরকাল!

ভয় করি না কো অশুভ চক্র, ভয় করি না কো তোদের ফাঁসি,
আমি তূর্য বাজিয়ে এনেছি রে ভাই সাম্যের মহোচ্ছ্বাসি!
আমি শুনিয়ে যাবো জনতার গান,
আমি দিয়ে যাবো এই বিজয়ের প্রাণ,
আমি কাপাসিয়ার ওই মেঠো পথে আজ অতন্দ্র প্রহরী,
শীতলক্ষ্যার তীব্র স্রোতে আমি বিপ্লবী এক তরী!

থামাতে এসেছি গুম আর খুন,
দুর্নীতির চিতা জ্বালাবো দ্বিগুণ!
চাঁদাবাজি আর রাহাজানির বুকে হানবো বজ্রাঘাত,
ধর্ষক আর পাপিষ্ঠদের ঘনিয়ে আনবো রাত!
আমি ভাঙবোই ভাঙবো জোর-জবরদস্তি,
ন্যায়ের পতাকা উড়িয়ে আনবো শাশ্বত পরম স্বস্তি!

আমি নেতা হতে আসিনি গো, আমি রক্তে পাওয়া স্বাধীনতা,
আমি মুক্তিযুদ্ধের লাল-সবুজের অক্ষয় এক বীর গাথা!
আমায় যদি করো নাবিক তোমরা, পাড়ি দেবো মহাসমুদ্র,
আমি অকুতোভয়, আমি দুর্মর, আমি বিপ্লবী অতি রুদ্র!
আমি বিদ্রোহী, আমি ঝড়-তুফান, আমি চূর্ণ করি সব আশা—
আমি নেতা হতে আসিনি বন্ধু, আমি ক্ষুব্ধ জনতার ভাষা!

--------------------------------------------------------------

Student

  কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ************************************** জাগো রে ছাত্র ! জাগো রে...