রবিবার, আগস্ট ৩০, ২০২৬

মহাপ্রলয়ের ডঙ্কা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

*********************************


জাগো রে মুসাফির, শোনো ওই বাজে কয়ামতেরই নাকাড়া,
আসিল ‘আল-কারিয়াহ্’ আজ, নিখিল নিখুঁত সাহারা!
বলো মহাপ্রলয়ের ডঙ্কা বাজিল কার?
কাঁপে আরশ-কুরসি, টলে দুনিয়া-জাহান ছারখার!


জিজ্ঞাসে খোদার বান্দা— কী সেই ভীষণ মহাদিন?
সে যে ‘আল-কারিয়াহ্’, ভাঙিবে যেখানে অহংকার-জমিন!
উড়িবে পাহাড়-পর্বত সব তূলা সম আসমানে,
মানুষ ছুটিবে পতঙ্গ-মত দিশেহারা কোন্ পানে!
খতম হইলো শান-শওকত, জৌলুস দুনিয়াদারির,
আজ হাশরের ময়দানেতে ফয়সালা হবে শেষ ফিকিরের!


শুনেছ কি ওরে গাফেল মানব, সেই মহা-বারতা?
সে যে ‘আল-কারিয়াহ্’, রচিল খোদা যার চরম সত্যতা!
যার নেকির পাল্লা ভারী হবে আজ, সে পাবে জান্নাত-সুখ,
আর হালকা পাপে যে ডুবিল, রুজিবে হাবিয়া-জাহান্নাম দুখ!
উথলিবে সেথা গনগনে আগুন, লেলিহান শিখা ভীষণ,
কোরআন গায়— খোদার ভয়ে করো তওবা-মোনাজাত এখন!

জাগো রে মুসাফির, শোনো ওই বাজে কয়ামতেরই নাকাড়া,
আসিল ‘আল-কারিয়াহ্’ আজ, নিখিল নিখুঁত সাহারা!

--------------------------------------------------------

৩০ সেকেন্ডের তাণ্ডব!

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

*********************************

মাত্র ত্রিশ সেকেন্ড—সময়টা বড়ই কম,
কিন্তু সেই ত্রিশ সেকেন্ডে থেমে গেল কত জনম!
হিমালয়ের বুক ফেটে উঠল গর্জন ভয়াল,
বরফ-পাথর-কাদার স্রোত—মৃত্যুর মিছিল বিশাল!

ঘুমন্ত পাহাড় হঠাৎ যেন দানব হয়ে জাগে,
উন্মত্ত জল ছুটে চলে উপত্যকার ভাগে,
ঘরবাড়ি, পথ আর সেতু—সবকিছু তছনছ,
ত্রিশ সেকেন্ডেই বদলে গেল জীবনের রঙ-রস!

কারও ঘরে তখন হাসি, কারও হাতে ভাত,
কারও চোখে ভবিষ্যতের স্বপ্নের প্রভাত;
হঠাৎ কোথা থেকে এলো সেই প্রলয়ের বান—
চোখের পলকে কেড়ে নিল আপনজনের প্রাণ!

মায়ের বুকের সন্তান কোথায় গেল হারিয়ে?
বাবা ছুটে বেড়ায় শুধু বুক চাপড়ায়ে!
কেউ খোঁজে ভাইকে, কেউ খোঁজে প্রিয়জন,
ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কত জীবন!

নদী তখন নদী নয়—মৃত্যুর উন্মত্ত ঘোড়া,
পাথরের আঘাতে মুহূর্তে সেতু হলো চোরা;
কাদা আর বরফ মিশে কালো স্রোতের টান,
নেপালের বুকে লিখে গেল তাণ্ডবের নাম।

ত্রিশ সেকেন্ড—মাত্র ত্রিশ সেকেন্ডের খেলা,
কত ঘর হলো শূন্য, কত চোখে অশ্রুমেলা!
যেখানে ছিল মানুষের স্বপ্ন, সংসার, গান—
সেখানেই পড়ে রইল ধ্বংসের নিশান!

হে হিমালয়, তোমার বুকে কেন এমন ক্ষত?
কেন প্রকৃতি আজ এত নির্মম, এত রুদ্রগত?
মানুষ কি তবে ভুলে গেছে প্রকৃতিরই দান?
তাই কি সতর্ক করে এলো বিধ্বংসী হড়পা বান?

আজ নেপালের কান্না ছুঁয়ে যাক বিশ্বমানবতা,
বিপন্ন মানুষের পাশে দাঁড়াক পৃথিবীর জনতা;
ত্রিশ সেকেন্ডের তাণ্ডব থাকুক সতর্কতার গান—
প্রকৃতিকে ভালোবাসো, বাঁচাও পৃথিবী, বাঁচাও প্রাণ।

------------------------------------

 

মিষ্টি হাসির যন্ত্রণা (গান)

  কবি — মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ******************************************** হৃদয়ের ফ্রেমে এঁ...