শুক্রবার, সেপ্টেম্বর ০৮, ২০২৩

তোর আগুনে রেখেছি হাত

 


মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮-৯-২০২৩ ইং

***********************

ভুল করে তোর আগুনে রেখেছি হাত ,

জানি না কোন মন্ত্রবলে করলি কুপোকাত !

জ্বলে পুড়ে ছাঁই হচ্ছি দিবা কিংবা রাত,

তুই শুভ্রতার বদলে দিলি কলঙ্কিত চাঁদ !!

কোন মন্ত্রগুণে ?

হৃদয়কে পুড়ালি তুই অনল দহনে ,

যদি ভাল নাই বাসবি তবে কেন বলেছিলি

কেন ডেকেছিলি নিরিবিলি ?

তোর গুহায় লুকিয়ে আছে বিষাক্ত সাপ

ছলনাময়ী ভালবাসার অভিশাপ !

ভুল করে তোর আগুনে রেখেছি হাত ,

এখন হৃদয় গুনে শেষ নিঃশ্বাসের আয়ু

তোর তরঙ্গ জলে ঝাঁপ দিতে গিয়ে

খুঁজে পেলাম জ্বলন্ত আগুনের গোলা !

এখন মনে হয় ভুলে ভরা জীবনের পান্ডুলিপি।

ভুল করে তোর আগুনে রেখেছি হাত ,

জানি না কোন মন্ত্রবলে করলি কুপোকাত !

---------------------------------------

 

একুট বলে যাও

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮-৯-২০২৩ ইং

***********************

মুচকি হাসির আড়ালে কি লুকিয়ে রাখো ?

ভালবাসা ? না ঘৃণা ? না তিরস্কার ?

যদি ভালবাসা রাখো তবে স্বর্গিয় সুখে আছি

যদি ঘৃণা কিংবা তিরস্কার করো আগুন হয়ে বাঁচি।

আমি তো জানি তুমি রোদেলা

তুমি নও কোন অন্ধকার কাফেলা

যদিও অন্ধকার হও হয়তো হারিয়ে যাবো অতলে

যদিও ভালবাসা হও

পুলকের রোদ বুনে যাবো ওষ্ঠচুম্বনে প্রমোদ কল্লোলে

মুচকি হাসির আড়ালে কি লুকিয়ে রাখো ?

একুট বলে যাও

ভালবাসা খুঁজে নিবো উঁচু পাহাড়- সাগর জলে।

কি লুকিয়ে রাখো মুচকি হাসির আড়ালে ?

-------------------------------------------

তোমার রেখে যাওয়া আঘাতে

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮-৯-২০২৩ ইং

***********************

তোমার রেখে যাওয়া আঘাতে অনন্ত সুখ খুঁজি;

দীর্ঘশ্বাসেও সেই হাসিটা ভেসে উঠে রোজি

ভুলতে চাইলেও, ভুলে যাওয়া ‍তুমি

কেন যেন গোলাপ হয়ে ফোট হৃদয় ভূমি !

এখনো্ দেখি রাঙা ঠোঁটের শুভ্রতায় মিশে আছে

সেইসব অনুভূমির শাখাগুলো,কাছে খুব কাছে

এতো মুগ্ধ আবেশ; এতো রঙের প্রজাপতি

ভালবাসার ফুলে ফুলে

মনে হয় তোমার তরঙ্গে ডুবে যাই নিঃসঙ্গ সময়ে

তৃষ্ণার্ত ডুবুরী হয়ে যাই স্বর্গিয় সুখের প্রণয়ে-

তোমার রেখে যাওয়া আঘাতে লিখে যাই

অমর প্রেমের উপাখ্যান

শিহরিত প্লাবনে মিশে যাই দিগন্তের শেষ প্রান্তে।

--------------------------------------------

 

নিলাম হয়ে গেছে

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮-৯-২০২৩ ইং

***********************

নগ্ন রূপের ঝংকারে শিহরণ উঠে শরীরে,

যৌবনের তরঙ্গ দোলে অস্থি মজ্জার গভীরে-

পুলকের শাখা প্রশাখাগুলো কামনায় জাগে

প্রণয়ের অস্রটাও রাগ- অনুরাগে

রক্তের কাঁপুনিতে ঝড় উঠায় তানপুরা সুরে

এই দৃশ্যমান নগ্নতার রোদ্দুরে-

আজ নিলাম হয়ে গেছে সভ্যতার আদি সরঞ্জাম,

নগ্ন প্রদর্শনী চলে গোপন অঙ্গ অঙ্গে এই ধরাধাম।

যা গোপন থাকার কথা ছিল

তা আজ খুলে গেছে, খুলে দিল

দৃষ্টি দিলেই চোখ বুজে আসে, নীচু হয় মাথা

অঙ্গে অঙ্গে আগুন ঝরা ফাল্গুন! নগ্নতার প্রথা।

ঝরে গেছে সভ্যতার ফুল-

নিলাম হয়ে গেছে রূপসীর যৌবনা  কূল।

এখন নদীর জলে ডুব দেয় শিয়াল কুকুর !

ফুলে ফুলে শুল বিধায় বিষাক্ত পোকা মাকড়।

---------------------------------------------

 

 

এলোমেলো সুহাসিনী

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮-৯-২০২৩ ইং

***********************

এলোমেলো এই সুহাসিনীর কাছে কি চাইব !

তার অঙ্গে অঙ্গে দ্রোহের অনল শিখা -যন্ত্রানাবিভ্রম !

শত শয়তানে ভয়াল ছায়া-

নিজের অনলে নিজেই হচ্ছে জ্বলে পুড়ে ছাঁই

গুপ্ত ধন লুটে নিচ্ছে রাস্তার কুকুর বিড়াল হায়েনা

খুব গভীরে ঢুকে গেছে সাপ বিচ্ছু পোকা মাকড় !

এখন উদাসীন রাস্তার পাগলী-

এলোমেলো এই সুহাসিনী এখন অগ্নি-কারাগার

মিলনের আর্তনাদেও সেই সাগর -নদীতে

রুস্তম আর আসে না, ছুঁয়ে দেখেনা, ভালবাসে না

এখন এইডস এর দখলে আশ্রম !

কোথায় সেই রূপ লাবণ্য ! কোথায় সেই উম্মুক্ত

অঙ্গ অঙ্গের তরঙ্গ খেলা ?

রূপসীর তরী এখন নরকের অগ্নি চুলায়-

তার অঙ্গে অঙ্গে লেগে আছে নিষিদ্ধ প্রণয়

প্রেমে এখন নগ্নতার কালো ছায়া—

এলোমেলো সুহাসিনীর কাছে ভালবাসার কিছু নেই--

--------------------------------------------

হৃদয়ই কেবল ছুঁতে পারে

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮-৯-২০২৩ ইং

***********************

রূপ লাবণ্য হৃদয় ছুঁতে পারে না-

কামনাকে ছুঁতে পারে-গুপ্তধন বিলাতে পারে ইচ্ছেমতো

ভোগের পণ্য হতে পারে, প্রেমিকা হতে পারে না,

নিশির বন্ধু হতে পারে, জীবন সঙ্গী হতে পারে না

হৃদয়ই কেবল ছুঁতে পারে অসীম আকাশ!

পাহাড় –পর্বত দৃষ্টিহীন সীমানা-

ভালবাসাই মেঘের প্রচ্ছদ ছিড়ে আাকাশ ছুঁতে পারে

রূপ লাবণ্যর গভীরে মোহ কামনা লালসা

অযূত ছলনার মহাঘাতক !

হৃদয় যেখানে দিগন্ত পেরিয়ে, ভালবাসা সেখানে

স্বর্গিয় ঠিকানা-

হৃদয়ই কেবল ছুঁতে পারে, ভালবাসার জীবন্ত মোহনা।

 

বিনিদ্র চোখে পথ চলেছি

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮-৯-২০২৩ ইং

***********************

যদিও চারিদিকে অন্ধকারময় ধুসর চোখ,

তবুও জোনাকী রেখে গেছে ক্ষীণ আলো।

শত অবহেলার মাঝেও রাত্রির আঁধারে

এই আলোর দিগন্ত জুড়ে ভালবাসার ছায়া

যেখোনে খুঁজে পাই সোনালী শিশির-

যেখানে প্রশান্তি নেমে আসে হিম শীতল,

জানি সম্মুখে রাত্রির পথ ! অচেনা নোঙ্গর-

তবু ছেড়েছি তরী জোনাকীর পিছু পিছু

যদি একটু আলো খুঁজে পাই

ভালবাসার পরশে—

বিনিদ্র চোখে পথ চলেছি পৃথিবীর বাঁকে বাঁকে

আশার  আলো দেখি স্বপগুলোর ছবি এঁকে এঁকে।

--------------------------------------------

 

এলোমেলো তরঙ্গ

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮-৯-২০২৩ ইং

***********************

কবে যে এলোমেলো তরঙ্গ উঠেছে প্রাণে

কোন খবর নেই! কিছু বলছে কেউ একজনে

আজ যেন অনুভূতির ডাল-পালাগুলো

শুধু তার কথাই ভাবছে; কিন্তু সে কে ?

অনেক ভেবে দেখেছি সে আর কেউ নয়

সে শুধু তুমি ! শুধু তুমি !

যে তুমি মিষ্টি হেসে বলেছিলে বৃষ্টিতে ভিজে ভিজে

তুমি যদি হতে মেঘলা আকাশ !

আমি হতাম স্রোতনী নদী, প্রবাহিত নদী—

তুমি চাইতে আমার বাদল মেঘে ভেসে যেতে

পুলক ভালবাসার স্বর্গিয় জলে-

আজ আকাশে অনেক ঝড় বাদল মেঘ

তুমি কি বৃষ্টি নেবে ?

তোমাকে খুঁজতে খুঁজতে আমি যে নিখোঁজ হয়েছি

ভিতরে ভিতরে এলোমোলো তরঙ্গ !

-------------------------------------------------

রূপালী হাসির ঝলক

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮-৯-২০২৩ ইং

***********************

রূপালী হাসির ঝলক ভেসে উঠে নির্ঘুম চোখে,

আর কিছু না, সত্যি আর কিছু কিছু না

এই যে তুমি এতো সুহাসিনী, এতো রূপবতী

এতো যৌবনা !

সেদিকে বিন্দু মাত্র নজর নেই, কমনা বাসনা নেই

জানি তোমার আছে উত্তাল বঙ্গোপসাগর !

পুলকময় তরঙ্গ রাশি !

তাও জানি, এ জলরাশি আমার নয়, আমার

আছে পদ্মা মেঘনা যমুনা, খাল বিল ঝিলের সমারহ

এখানেই স্মান করি, এখানেই সুখ স্বর্গ্ অনুভব করি

শুধু রূপালী হাসির ঝলকে হারিয়ে যাই

তোমার গভীরে, হয়ে যাই দুরন্ত প্রজাপতি

খুঁজে বেড়াই আমার সেই ফুলকে সেই হাসিকে

এ বুকে শুন্যতার ঘন্টা বেজে যায়, তবু রোদের

উষ্ণতা খুঁজে বেজাই তোমার সেই তুমিতে!

যদিও নেই সেই জ্যোৎস্নার মায়াবি আলো

তবুও অনুভবে নীলে বরফ- অনুভূতি

যেন অনন্ত কালের সুখ স্বর্গে শুয়ে আছি।

তোমার সেই রূপালী হাসির ঝলকে—

-----------------------------------------

 

 

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৭, ২০২৩

বড্ড বেশী ভালবেসে ফেলেছি

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৭-৯-২০২৩ ইং

***********************

হৃদয়টা ফাঁকা পড়ে আছে বহুদিন,

এক শুন্যতায় যত্নহীন, তবু যে নিত্যদিন

কেউ এসে দোলা দিয়ে যায়

তরঙ্গ তুলে যায় নিঁপুন ছোঁয়ায়।

শতবার ভুলতে যেয়েও আশালতা

ধীরে ধীরে উঠছে বেড়ে তরুলতা

পুলক শিহরণ জেগে উঠে আঁধার ঘরে

তবু সে অধরা তবু সে অপূর্ণতা বিস্তরে,

মিষ্টি হাসি দিয়ে সে আর আসেনি-

তবু সে জীবন্ত হয়ে আছে হৃদয় ধরনী।

মনের প্রতিটি পরতে পরতে, এখনো সেই

মিষ্টি হাসিটার চিত্রই ভেসে উঠে—

ভুল করে হলেও ভুলতে পারি না-

কি এমন মহত্ব লুকিয়ে রেখেছো জানি না

এতটুকু জানি বড্ড বেশী ভালবেসে ফেলেছি

পূর্ণি ঝলকের মত যে হাসিটা দেখেছি !!

----------------------------------

 

 

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...