Wednesday, March 20, 2019

ক্ষণিক তরীর মাঝি তুই



                                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
রক্ত মাংসের মানব দেহে সচল একটি পাখি
হৃদপিন্ডে তার কে দিয়েছে প্রাণের ছবি আঁকি?
ছুটে চলেছিস মাটির ধূলোয় ক্ষণিক প্রাণে আজ,
মাটির দেহে স্পন্দন বুঝি মানব শক্তির তাজ
প্রভূ প্রিয়ের অঙ্গে মাখা রূপের বহর মুখে,
শ্রেষ্ঠ সৃষ্টির মানুষ যেন উড়ছে আপন সুখে।
এই ধরনীর  সঙ্গে যদি আল্লাহর প্রেম  হয়,
পর পারের মুক্তি সেনা জিতবে সদাময়;
ক্ষণিক মোহের সঙ্গী হয়ে নাইকো অগ্নি পুড়ে
ইসলাম তরীর মাঝি হয়ে যাওকো পাল উড়ে!
মানব যদি ওপার সুখে জগত ভুলে যায়
তবে নবী তোর  হয়ে আসবে ফিরে গায়।
আল্লাহর বিধান  ভবে যদি একুট পরশ করে,
চির মুক্তির কথা শোনায় বিচার দিনে তোরে;
কোন মোহেতে মানব সকল প্রভূ শত্রুর নীড়ে?
তোর নাচন জড়িয়ে আছে দোযখ অনল ধরে!
এক সত্তা নবী রাসুল যদি জড়াস গায়
ধরার আমল মুকুট হয়ে জাগবে সেদিন যায়!
আল্লাহর ইচ্ছা তোর ভিতর প্রাণের সত্তা দিয়ে,
ক্ষণিক তরীর মাঝি তুই এই ধরার হয়ে!
--------------------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment