Tuesday, March 19, 2019

সভ্যতার ফুলে



                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ঐ সভ্যতার ফুলে বাগানের ডালে ডালে
মানুষের এ হৃদয় মৌমাছি ভাই চলেছে আজ খেলে।
এই শ্রেষ্ঠ উপাদি অন্তিম প্রাতে
কালো কৃষ্ণ রিপুর সাথে
চলেছে বিরামহীন পাতে পাতে
নিষিদ্ধ মৌ খেতে।
মানুষের এমন বিবর্ণ্ বিদায়- পরাজয় দেখি শ্রেষ্ঠ উপাদিতে!

চৌদিকে সভ্যতার ফুলে কে  ছোবল মেরে যায় হিংস্র চৌকিতে দোলে,
রক্তাক্ত স্রোতে ভেসে যায় ঢেউ তুলে মরণ ঘাতকের কূলে!
ঐ রূপসী গায়ের সুগন্ধি তার
উম্মুক্ত বক্ষে উদাসীন নগ্নতা তার
পড়েছে সেই নিষিদ্ধ মনিহার
মৌদের পরশ পেতে।

মানুষেরা ডেকেছে আজ জাহেলী নগ্নতা অপবিত্র পথে যেতে যেতে…
ঐ সভ্যতার ফুলে বাগানের ডালে ডালে
মানুষের এ হৃদয় মৌমাছি ভাই চলেছে আজ খেলে।
---------------------------------------------------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


No comments:

Post a Comment