----------মোঃ আমিনুল এহছান
মোল্লা,
ধরণীর প্রেম চিরচেনা বাঁধন
যেতে হবে তারে ছাড়ি
দিতে হবে তোরে আয়ূর নিশিতে
অনন্ত পথ পাড়ি ।
সম্মুখে তোর বিপদের গিরি স্ফুলিঙ্গ পারাবার
কঠিন সুরঙ্গে
চির বলীয়ান পাড়ি দেরে ইমানদার ।
মুমিন!মুমিন!দেরে তুই জাগি নেরে মুক্তির তলোয়ার
জাগ জাগ, কোরআন হাদিস সে
ত নহে তোকে হারাবার।
দুষ্টের বজ্রে পুড়বে না
তোর অন্তরে গাঁথা কোরআন
বাতিলের ডাকে ছুটবে না
আর হাদিসের মুসলমান ।
মুক্তির ”হাদিস” “কোরআনের
আলো ” ধমনীতে বহে যার
অন্ধ যুগে সে যদি না জাগে-
কোন প্রাণ জাগবে আর?
জেগে ওঠরে, মুক্তি নেরে
-ইমানহীন যত মূর্খ্ প্রাণ
হিসাব দিনের- ঐ অগ্নি পথের
নেরে আজি সমাধান।
ভ্রান্ত প্রেম মুছে ফেল,মুছে ফেল যত অভিশাপ রেখা,
ওপার দিগন্তে চেয়ে দেখ
যেখানে তোর বিজয় লেখা।
-------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।
No comments:
Post a Comment