ি ---------মোঃ আমিনুল এহছান
মোল্লা,
সত্য-ন্যায়ের সাহসী কান্ডারী-পূজারী
শান্তির,
ইসলামের প্রতীক ওগো সাম্যের
–দিশারী পরহেজগার!
বিদায় স্মরণে, যে ভুবন চায় বারে বারে
যে শান্তির পর্দা ওঠেছে
মানবের অন্তরে অন্তরে।
সে ঠিকানায় ফিরে যেতে চায়,
এ তাদের দৃঢ় পণ
যেখানে প্রভূর বিধান নবীর
বানী তৌহিদী মন।
পথ ভ্রষ্ট-দুষ্টের সঙ্গে-
যে নারফমান – সে মুক্তির নাম
ক্ষণিক ভুবনে অগ্নি পথের
তরী শান্তি -নিশান ইসলাম।
প্রভূ ভয়ে তবে- এগিয়ে চল
প্রাণ- ক্ষণিকের আবেগ
আঁধার ভুবনে প্রহরী আছে
সেই প্রেমের গতিবেগ!
আসুক স্ফুলিঙ্গ বজ্র বিজলীতে
গগণের কালোদল
জাগুক ঘূর্ণি প্রলয় প্রাণে
,প্রভূ তরে থাক অবচিল।
হাদিসের নিদের্শ্ ,প্রভূর
বাণী- কোন সে টলাতে পারে দল?
অদ্বিতীয় আল্লাহ -মুক্তির
দিশারী মুহাম্মদ (সাঃ)তোরা বল।-
-------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment