--------মোঃ আমিনুল এহছান
মোল্লা,
হে মানব, ঐখানে যেয়ো নাকো
তুমি,
মিশো নাকো কভূ ঐ মূর্খদের
সাথে;
ফিরে এসো ঈমানদার’
নবীজির পথে আলো ভরা কোরআনেতে;
ফিরে এসো অবিনশ্বর সত্ত্বায়-এ
নশ্বরে
ফিরে এসো প্রভূর সীমানায়;
গোমরাহী থেকে আলোয়, আরো
আলোয়
মূর্খদের সাথে তুমি যেয়ো
নাকো আর ।
কিসের প্রেম বাতিলের সাথে?ভ্রান্তের সাথে!
বাতিলের অন্তরালে আগুন
অবরুদ্ধ প্রাণে তুমি আজ;
নরক প্রেম অগ্নি হয়ে আসে।
হে মানব,
তোমার প্রেম আজ নরক
ধরণীর ওপারে জ্বলন্ত শিখা-
বাতিলের অন্তরালে আগুন
।
-----------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।
No comments:
Post a Comment