--------মোঃ আমিনুল এহছান
মোল্লা,
র্নিলজ্জ এক প্রতিযোগীতায়
নেমেছে এ ধরণী আজ,
যারা আধুনিক সবচেয়ে বেশী
আজ বাতিলের প্রতীক তারা;
যাদের শরীরে কোনো পর্দা
নেই- লজ্জা নেই- ধর্মে্র স্পর্শ্ নেই
সভ্যতা বিলীন আজ তাদের
নির্লজ্জ প্রদর্শন দ্বারা ।
হায় মুক্তি ,শান্তির প্রতীক
ইসলাম, দুষ্টের খপ্পরে নগ্ন শরীরে
তুমি আর জেগো নাকো প্রাণে
প্রাণে র্নিলজ্জ অসভ্য জোয়ারে!
আবার এসো ফিরে প্রতিটি
হৃদয় মন্দিরে- এই সভ্যতায়
হয়তো মুখিয়ে আছে – পথ ভ্রষ্ট
পথিকেরা-মুক্তির ঠিকানা খোঁজে;
হয়তো তৌহিদী ইমানদার হয়ে
এ ধরণীর মূর্খতা ভুলে
অবরুদ্ধ বুকে জেগে ওঠবে
একদিন সভ্যতার পতাকা,
যুগ যুগ ধরে শান্তির বার্তা
শুনিয়েছে এ পৃথিবীর পথে,
বিপথগামী আত্তাকে নিশীথের
অন্ধকারে আলোর সন্ধানে।
অনেক আধুনিকতা দেখেছি;
এ নশ্বর বুকে সভ্যতার ইজ্জত লুটে
যেখানে পায়নি কোন ইসলামের
স্পর্শ্, র্নিমোহ জীবনের অঙ্গিকার ।
আধুনিক আজ অসভ্য প্রাণ!
চারিদিকে নগ্ন সঙ্গের মহাবরণ!
চেয়ে দেখ, অগ্নি জ্বেলেছে
আজ ইসলামের দুশমন, ইবলিশ শয়তান!
---------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।
No comments:
Post a Comment