Saturday, March 23, 2019

তিনি যে ভাগ্যবান



                                        --------মোঃ আমিনুল এহছান মোল্লা
যে হয়েছে কাবা ঘরের যাত্রী
ওহে তিনি যে ভাগ্যবান,
ধন্য যে তার এ জীবন
তিনি যে আল্লাহর মেহমান।
মুমিন তুমি ধন্য, মানব তুমি পুণ্য
দেখবে দু’নয়নে,দেখবে কাবা ঘর,
যে ঘরেতে ঝুঁকে আছে
প্রিয় নবীজির অন্তর।
উম্মতের ভাগ্যে ফিরে আসুক
সেই শুভ ক্ষণ, সেই শুভ মাস
যেখানে এলেন ১২ রবিউল আউয়াল
ইহ পর কূলের মানব মুক্তির রাজ
প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ)।
যে হয়েছে কাবা ঘরের যাত্রী
ওহে তিনি যে ভাগ্যবান ।
-----------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

No comments:

Post a Comment