--------মোঃ আমিনুল এহছান মোল্লা,
চির শান্তির, চির মুক্তির, চির সাম্যের,
চির শান্তির, চির মুক্তির, চির সাম্যের,
নবীজির শাণিত পথ, বিধির
অনুমোদন;
এক অপূর্ব্ বিধান !
মানবের মুক্তি!
মহা-প্রলয়ের জীবন্ত নিশান,বৈরীর
ত্রাতা, বিপদের সন্ধি,
চিরস্থায়ী উড়ন্ত পাল ,মাস্তুলের
আলো,ঝড়ের কান্ডারী
আঁধারের প্রহরী, নির্ভেজাল
নোঙ্গর,
ইমানদারের ঠিকানা,
প্রভূর নির্দেশ আসমানী
কিতাব “আল কোরআন” ।
মহা বিপদের উজ্জল শিখা,নবীজির
নির্দেশিকা,
মানব মুক্তির দলিল ”হাদিসের
বাণী” ।
যাকি না চির শান্তির, চির
মুক্তির,
চির অনুপম ।
যার স্পর্শে বাতিলেরা হয়
চুমার!
গর্জে ওঠে গোলামের বদলা,পূরণ
করে প্রভূর অঙ্গিকার ।
ইসলাম দুর্বার, ইসলাম মুক্তির,
ইসলাম শান্তির,
ইসলাম শৃঙ্খল ।
-----------------------রাওনাট,
কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment