----মোঃ আমিুনল এহছান মোল্লা,
হৃদয়কে শুধু হৃদয়কে চেয়েছি,
দিবে ?
দাও বা না দাও তোমার খোঁজে
হৃদয়ের কাছেই যাবো ।
ইচ্ছে হলে ভালবাসা দিও,দেখো
হৃদয় খুলে হৃদয় চেয়েছি
বুঝে নিও, প্রাণের
স্পন্দনে স্পন্দনে তোমার
স্পর্শ্ পেয়েছি—
প্রহরে প্রহরে শুধু ভেবেছি-
অদেখা স্পর্শের ব্যাকুল
অনুভূতিগুলো
বড় নষ্টে-কষ্টে চেয়ে আছে…
আর কতটা সময়, যদি একবার শুনি
ভালবাসার সৌরভে, প্রেমের
পাঁপড়িতে,
যদি ফুল ফোটে, যদি ফিরে
আসে
সেই বসন্তের অপেক্ষায়…
এসো না , দু’জনা ভেসে যাই
প্রেমের উত্তালে
দিগন্তের সীমানা পেরিয়ে
ভালবাসার সন্ধিতে,
হৃদয় খুলে হৃদয় চেয়েছি
বুঝে নিও, প্রাণের
স্পন্দনে স্পন্দনে তোমার
স্পর্শ্ পেয়েছি—
হৃদয়কে শুধু হৃদয়কে চেয়েছি,
দিবে ?
----------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
।
No comments:
Post a Comment