Thursday, March 21, 2019

আলোর পথে এসে



                         -----------মোঃ আমিনুল এহছান মোল্লা,
হে ইমানদার, মনচিত্তে শংকা জাগে আজি কার?
হৃদয় স্পন্দনে কারিগড় যিনি পথ দেখায় বাঁচিবার।

মুর্খ্ অজ্ঞে যিনি পৌঁছায় জ্ঞানের আলো
শ্রেষ্ঠের পথে,স্রষ্টার বিশ্বাসে দেখ সব ভালো।

নশ্বর বুকে এত সৃষ্টি শৈলী যত কারু সম্ভার
মানব হয়েছে নতশির প্রিয় গোলাম তাঁর ।

হৃদয় ও প্রেমে প্রকৃতি ফ্রেমে বাঁধে এক বাধন
ক্ষণিক বুকে কত না দৃঢ়ে হয়ে ওঠে আপন।

মুক্তির জন্যে এসেছে নবী, পেয়েছে বানী কিতাবে
যুগে যুগে নবী রাসুল শুধরেছে ভুল কত মানবে ।

আকড়ে ধরেছে যারা সত্য বানী  হইল বিধাতার
বিশ্বাসী, ইমানদার, মুত্তাকি তারাই নবীজির ।

ইমান আমল  ব্যাতিত মিথ্যা ভরা আর সব কাজ
প্রভুর বিধান জেগে ভেঙ্গে জাগ বাতিল যত সমাজ।

ভ্রান্ত  থেকে পানাহ চাই হে প্রভূ তরে লুটাই
আলোর পথে এসে নেই প্রিয় নবীজির সাফাই ।
--------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।


No comments:

Post a Comment