Monday, March 18, 2019

সে আমাদের- প্রিয় আপু মুনিরা




                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আজ আকাশটা ছিলো শুভ্র পূর্ণিমায় জাগা.
এক অপূর্ব্ মুনিরার উত্থান!
ছোনাকিরা উড়ছিল আনাচে কানাচে
গভীর অন্ধকারে,ফুল থেকে ফুলে!

তার মায়াবী আঁচল, যেন
এ প্রান্ত থেকে ওপ্রান্ত ছড়িয়ে আছে
শত দুঃখী প্রেমের এক স্বপ্নের হীরে।
তলা থেকে কুঁড়ে, ফুল থেকে মালা
প্রেমিক -প্রেমিকার মণিহার-
যে হৃদয়ের কলতল ভেসে যাচ্ছিল
মধু চন্দ্রিমার সুখ স্রোতে..

গোধূলী থেকেই সন্ধ্যা গগনে ভেসে ভেসে
এক মমতাময়ী শশী ভুলাল হাত;
জেগে ওঠেছে এক অরূপা সুহাসীনি।
যে আলোয় মানবতার স্পর্শ্  জাগি।

যেন অপূর্ব্ উপমা! শুন্য বক্ষে এক স্পন্দের ধ্রুবতারা!
গঙ্গার কলতলে জোছনার ঝিলমিল আলো.
বিরহীর প্রাণে প্রাণে এক মুক্তির গোলাপ
দুঃখী পৃথিবীর ফুটন্ত ফুল
মানুষের দুঃখে যে ফুটেছে ।
সে আমাদের- প্রিয় আপু মুনিরা।
--------------------------------------------রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।




No comments:

Post a Comment