-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
বসন্তের আগেই বসন্তের কোকিলেরা এসে
গেছে,
অজ্ঞ কাকেরা ডিমে তা দিবে বলে ছুটিছে
কাছে।
কি আলো পেয়েছিস? কারা সেই রৌদ্দুর গগণ
লুণ্ঠিতা!
ওরা কি গো সেই নব্য কৌশলে গণন্ত্রের
বনিতা ?
যে কোকিলেরা নকল সুরে সুরে গেয়ে যায়, কেঁদে যায়,
রাঙ্গা চোখে.
সেই কুহু কুহু সুরেলা কোকিলেরা দুর
দিগন্তে পারি দিয়েছে দুঃখে!
বসন্তের ফুল হাসেনি,ঘন কুঁয়াশার
চাঁদরের ঢাকা প্রাণের দীপ শিখা.
এক অচিন পথে উড়িছে আজিকার নব্য
কোকিলার বাসন্তিকা-
কোকিলেরা ক্ষেপে ওঠিছে বসন্তের আগেই.
সুর না বুঝেই অজ্ঞ কাকেরা ছুটিছে
দেখেই।
কোকিল যে এসে গেছে আপনার স্বার্থে,
তাই ভাবি.
সুধী জনেরাও আটে ফঁন্দি – হে বঙ্গ
দুঃখীদের কবি !
হে কবি ,এখন যে দরকার তোমারি মতন
দুর্বার ছেলে
যে ছেলেরা জাগি ওঠিবে অন্ধকার অমানিশা
পেলে।
পথিক জাগিবে মুক্তির পথ ধরি, যদি
আসিতে তুমি হে নির্ভীক,
আজ যে বঙ্গ ওঠে চমকি!নৈরাজ্য ,লুন্ঠণ
ধূম্রজাল চৌদিক!
মানব অধিকারের তেজোপ্রদীপ্ত শিখা এক
বঞ্চিত জ্বালা,
ছদ্মবেশীদের জয় জয়কার!বিদ্রোহী শিবিরে
বসন্তের মালা।
এ কি এক ঘূর্ণি ঝড়ের পূর্বাভাস?
হে বীরেরা তোমার রন্ধে রন্ধে জাগি
ওঠিও মাতৃকার জয়
প্রেমের জয়, রিপুর লোভ লালসা কামনা সে
তো বড় নয়!
হে জাগি ওঠ, বসন্তের আগেই বসন্তের
কোকিলেরা এসে গেছে..
---------------------------------------------------রাওনাট,
কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment