-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
নারী সে যে ব্যাপিয়া আছে অনেক রূপের
মাঝে,
আপন আলোয় জ্বলে ওঠে তাই প্রেমের ভুবন
সাজে।
যুগে যুগে নারী কঠোর কোমলে বিলিয়েছে
তার প্রাণ
কত পরিচয়ে প্রাণে প্রাণে তারা হইয়াছে মহিয়ান!
জাগিছে প্রেম নারী হতে ভাই চৌদিক যত
যায়
কে করিবে অবহেলা তারে আগলে রাখিছে যে
মায়!
‘হৃদয়ের চিঠি’ লেখা যে এখনো নারীর উতোল
রাগে,
উড়িছে নর আপন নিখিলে নারীর কোমল বাগে।
প্রেমিক ছুটে গহিনের স্পৃহায় নারীর
রহস্য দেশে
রাজ্য-রাজার ,শাসন- শোষণ ,সুখ বিলাসের
আশে !
কি চাও গো আর? বিলিয়েছে প্রেম তবু দিয়েছো
ছাই!
হে নর দেখ তুমি, ধর্ষিতা নারী ঝুলিয়া
মরিয়া নাই ।
প্রেমের গড়নি ভেঙে দিলে হৃদয় করিলে
ফাঁকা,
নারীর উদর সত্য সে যে প্রাণে প্রাণে
তা আঁকা।
নারীকে পাইয়া খুশি হও গো, নারী জাতি
নম নম -মা
সম্মান ভালবাসা জাগিয়ে নারীকে ভাবিও
প্রিয়তমা ।
কামনার যে সুখ ধরা নাহি দিল, যে প্রেম
রহিল বাকী
নারী আসিবে পূর্ণ করিতে নরের চিত্ত আঁকি!
সব বুঝি গো, বীর্যে দম্ভে নর, শুধু
ভাবি, শুধু ভাবি
নর জিতিবে চিরকাল এই মন্ত্রে ছুটিছে
কাব্যের কবি।
নারীকে লইয়া পথ চলিও গো, হে বীর্য্
কামনা ভাসনা
সে যে তোমার অর্ধেক, তার অধিক আর
খোঁজিও না।
এ প্রাণ কালজয়ী করিছে গো নর-নারীর জোড়
পানি
যুগল প্রেমের বিজয়ী পতাকা আজি উড়িয়ে
দিও টানি।
----------------------------------------------------------রাওনাট,
কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment