-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
এখন বয়স পাঁচ যার,
স্কুলে যাবার সময় তার।
প্রথম বর্ণ্ জ্ঞানের পথে
চিনবে সে যে স্কুল হতে।
এখন বয়স পাঁচ যার,
খাতা কলম চিনার সময় তার!
প্রথম শিক্ষা স্মরনে রাজে
প্রাণে তার হরদম বাজে!
এখন বয়স পাঁচ যার,
আগামী গড়ার সময় তার!
দাও দাও খাতা কলম বই দাও
পাঠাও পাঠাও আজি স্কুলে পাঠাও ।
এখন বয়স পাঁচ যার,
অপনার ভুলে নিভবে কি আর?
এই নিশীতে জ্বালাতে পারি
জ্ঞনের আলো যদি হাল ধরি ।
এখন বয়স পাঁচ যার,
স্কুলে যাবার সময় তার।
যেমনি দিবে তেমনি নিশা,
জাগবে তার শিক্ষার তৃষা।
-----------------------------
No comments:
Post a Comment