Monday, March 18, 2019

মৃত্যু! মৃত্যু! মৃত্যু!




                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
অকস্মাৎ কে পাকড়াও করল প্রাণে ঝাঁকি দিয়ে
মৃত্যু! মৃত্যু! মৃত্যু!
এ কি ! এ দেহের মধ্যে স্পন্দন ওঠাতে গিয়ে
সব কিছু এলো ।
অথচ কেউ কোথাও নেই তো, ছটফট করছে প্রাণ,
কে যেন ডাকছে
দেখছিল উপর হতে ডাক দিয়েছে মহিয়ান
অনন্তের পথে..

পৃথিবীটা পিছনে রেখে, ডাইনে- বাঁয়ে ঘরে
সম্মুখে মৃত্যুর ফরমান!
দৃশ্যটা খুব অস্থির! বড় নিষ্ঠুর যম দুত, বুঝে না প্রাণের আকুতি
দিতেই হবে ছাড়ি এ ভুবন।

এ ধরনি বুঝতে পেরেছে, এ প্রাণের মধ্যে কে..
কার শব্দ বাজে।
হায়! তবু সেই শব্দকে শুনেনি- মৃত্যু! মৃত্যু! মৃত্য !
এ প্রাণের অর্থ্ বুঝি না যে।

মৃ্ত্যু! মৃত্যু! কিসের মৃত্যু? সে তো অনন্ত পথে..
ক্ষণিক বেলার অবসান।
এক শক্তির স্থানান্তর !তারই ডাকে অমৃত প্রেম ভুলে
এ ফুলের প্রাণ!

 মৃত্যু! মৃত্যু! ঘন্টা বাজে প্রাণের মধ্যে, আর
 ঘণ্টা বাজে অবিরত!
 মৃত্যু! মৃত্যু! ঘন্টা বাজে সমস্ত দেহে সমস্ত প্রাণে
এ ক্ষণিক বেলায়।
প্রাণ কি প্রস্তুত? হে মুসাফির? পাবে কি মুক্তি?
এক আল্লাহ রাসুলের পথে এ প্রাণে কর চুক্তি।
---------------------------------------------কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment