-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
টিনেজ হাতে গিয়ে সভ্যতাকে পড়বে কি আর মনে?
আজ যে সেথায় জাহেলী পূজা নতুন আয়োজনে!
হাই –হ্যালো নিত্য নিত্য ম্যাসেঞ্জার
পাতায়
দেহ মনে নগ্নতা ঐ লাজ সরম হারায়
কত কথা নোংরামি প্রতি শব্দ ধারায়
গদ্য -পদ্য সনে..
নিত্য লিখে মন রাজ্যে চিত্ত আরাধনে,
নকল সে প্রেম নকল এখন কাঁদছে নিরজনে।।
আজ যে মেবাইল ডাকছে তোমায় ডাকছে অনেক
কেহ,
প্রয়োজন দিনে আঁধার পথে পাওনা খোঁজ
গুহ!
মোবাইল হাতে দিবা নিশি থাকতে শুধু সেথা,.
পড়তে না আর বলতে শুধু নোংরা যত কথা!
সে গ্লানি তুমি ভুলবে কেবা
নতুন আলাপনে!
তুমি শুধু হারিয়ে গেলে আঁধার পথের
বনে।
তোমার স্বপ্ন অনেক দুর, ছিল না আসলে
দুর;
এই যে মোবাইল টিনেজ হাতে দেখছি ভরপুর!
এখন তোমার ধবংস কাঁদন
টিকছে না আর তোমার বাঁধন,
নতুন সাধন, নোংরা মাতন
মোবাইল আবাহনে।
তরুণ-তরুণী পথ হারিয়ে অকাল ছন্দ পতন !
মোবাইল!
তোমার চেটিং ধ্বংস আজ, কেড়েছে আলো সব,
আজ টিনেজের কোমল বুকে, তোমার অভিশাপ !
বিদায় বল প্রভাত বেলা, নেও যে তারে
দিবস ক্ষণে
এখন মোবাইল টিনেজ হাতে সর্প্ ছোবল
গৃহকোণে।
--------------------------
কাপাসিয়াগ,গাজীপুর।
No comments:
Post a Comment