Saturday, March 23, 2019

এখন অচিন হয়ে গেছে




----------মোঃ আমিনুল এহছান মোল্লা
ভালবাসার অনুভূতিগুলো ক্রমশ চলে যাচ্ছে দুরে
নিষ্ঠুর অনুভূতিগুলো আসছে এগিয়ে
আসলে  হৃদয় সত্যকে বুঝছে না
কিংবা চেষ্টা করছে না ।
দুষ্টের আটকানো জালের ফাঁদ বুঝতে বুঝতে
হৃদয়গুলো ঠিকানা হারিয়ে
হুজুগে কিংবা ভ্রান্তের সান্নিধ্যে
আপনের আলো নিভিয়ে ভিন প্রেমে ।
চৌদিক স্বার্থ্ লোভীদের অভ্যর্থনা ও মহাবরণের প্রস্তুতি
আর সত্যেরা পরাজিত অনিষ্টের দাবানলে
পবিত্র অনুভূতিগুলো ক্রমশ চলে যাচ্ছে দুরে
এখন অচিন হয়ে গেছে ভালবাসার স্পর্শগুলো ।
--------------------,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।

******************

No comments:

Post a Comment