---------মোঃ আমিনুল
এহছান মোল্লা
স্পর্শ্ দিয়ে কে জাগিয়েছে
প্রেম?
গভীর রজনী!
সুপ্ত শরীরের উতাল কুঠিরে
দিয়ে গেছে যেন সন্ধির
ডাক নির্ঘুম রাত্রি!
কে জাগিয়েছে প্রেম?
আচমকা উঁচু পর্বতের ভাঁজে ভাঁজে লুকিয়েছে
এক ক্ষুধার্ত্ চক্ষু
!
ঝর্ণা ধরার মতো সরু
অঙ্গ
সাগর বুকের কম্পন, তপ্ত
জলের তরঙ্গ
নদ নদীর মোহনায় স্মান
করে গেছে গোপন আলিঙ্গনে
মাঝির লগি ছিনিয়ে গেছে
কে জাগিয়েছে প্রেম?
কি এক তৃষ্ণার জলে মাঝি
দাড় বেয়েছে !
সাগরের বুকে কে এনেছে
জল?
রোমান্টিক রণের তুমুল
যুদ্ধে
কাকে আঘাত করেছে অস্ত্রের
নল?
কে জাগিয়েছে প্রেম?
সোনালী গভীরে কে স্পর্শ্
করেছে পুলক দন্ড?
তপ্ত জলের বিন্দু বিন্দু দিয়ে নদী
কে ভড়েছে ?
বুক খুলে মাঝিকে কে
ডেকেছে উত্তাল সাগরে ?
গভীর রজনী!
স্পর্শ্ দিয়ে কে জাগিয়েছে
প্রেম?
---------------, রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।
********************
No comments:
Post a Comment