Monday, March 18, 2019

১২ পেরিয়ে ১৩



                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
সবুজ প্রেমিক ঐ ছুটিছে সূরভীর পিছু পিছু।
বার পেরিয়ে তের যে এল আগেও ছিল  কিছু !
সবুজ বুকে চারু বেদনায় সূরভীর আয়োজন
ও জেগেছে ফুল ফুটেছে মিলনের প্রয়োজন!
সেই না বুঝে ঢেউ তুলেছে বারটি বছর আগে
আজকে তাদের চাঁদ হেসেছে পূর্ণিমারই রাগে !
রাগ –অনুরাগ সব ভুলেছে প্রেমের তরী ভেসে
আজকে জুটি মিলন ঘাটে দুটি পাঁপড়ি হেসে ।
শুভ শুভ প্রেমের মাঝি, চালাও তরী বেগে
শুভ বিবাহ অমর হউক প্রথম সুরের রাগে!
-------------------------------------------


No comments:

Post a Comment