-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
প্রেমকে ঘিরে আছে আজ স্বার্থের
প্রহরী!
অনেক রক্ত রক্ষণের স্পন্দন অতিক্রম
করে
এ হৃদয় এসে থমকে দাঁড়িয়েছে.
এক নিষ্ঠুর সীমান্তে ।
ধূসর ভালবাসা থেকে রক্তাক্ত প্রাণ,
এ প্রাণ আজ ছুটে চলেছে কি এক নরকের সন্ধানে!
ইবলিশ নিয়ন্ত্রিত নিয়তির মতো
দুর্নিবার, অপরাহত ছদ্মবেশী মুখোশে;
ধর্ম্ থেকে প্রতিবেশী অধর্মের ভিতরেও
।
আজ হৃদয় ঘিরে আছে ছদ্মবেশী প্রেমের
পোশাক,
চিত্তে কখনো জ্বলেনি সত্যের মশাল,
ছলনায় ছলনায় প্রেমের প্রবাহে মিথ্যে
শক্তির দুর্বহ দম্ভ,
গর্জে ওঠেছে এক অগ্নি ষোড়শী!
আজ প্রেমের আকাশে নিলীমারা জেগেছে
অভিরাম!
প্রেমের সৌরভ প্রেমিক বুঝেনা,
প্রেমিকা সূরভী চিনেনা
কি এক বাহ্যিক মোহে খুলেছে গোপন চিঠি.
কিছুতেই চায় না বুঝে -এ এক সর্বগ্রাসী
সর্বনা্শা !
দিনের সূর্য্ জাগেনি তবু মানব
আত্ত্বারা বুঝে না;
পূর্ণিমার চাঁদ হাসেনি তবু প্রণয়ের
রাত্রি বুঝে না;
মানুষের মনুষ্যত্ত থেকে খসে গেছে সত্যের
আলো
প্রেমের আকাশে জেগেছে আজ নগ্নতা,হিংস্রতা,
বৈষম্য,
লোভ -লালসা, হিংসার চৈতন্য;
চৌদিক শুধু কালো আর কালো!
প্রেম আজ হেরে গেছে, চরিত্র হরণে
লাগাম নেই ।
হায়, কি করে বুঝাব এই প্রেমের মর্ম
কথা ?
হায়, কি করে এড়াব এই প্রেমের তপস্যা?
ওহে আত্ত্বরা, ওহে প্রেমিকারা-
প্রেমিকেরা!
প্রেম যে স্বর্গ্ হতে আসা বিধাতার
নিপুন উপহার !
ওহে ,তাকে পড়াও বিধির বিধান সত্যের মণিহার ।
-------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment