-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
আমি
কি পেরেছি আমার ড্রাইভার হতে?
যে
পথে চলার কথা ছিল সে পথ কি চিনেছি!
দেহের
অঙ্গগুলো অন্ধকার পথে পথে ছুটেছে
লাগামহীন
আমার হাত, পা, চক্ষু সারা শরীর
আমি
কি যোগান দিতে পেরেছি এ আত্মার ?
ধীরে
ধীরে পথ ভুলে চলেছে, শুধু চলেছে..
কোন
সে দুরে !এক ভ্রান্ত প্রেমে পড়ে!
আত্মাটা
অনেক দিন ধরে মরে আছে,
সম্মুখে
শুধু কালো ধোঁয়া, শুধু কালো ধোঁয়া!
যে
প্রশিক্ষণ নিয়ে এসেছি সে চুপ করে রয়েছে যেন;
নিয়ন্ত্রহীন,
অনেকক্ষণ, অনেক দিন
চলেছে
গাড়ী বড় বেশী বিপথে, বড় বেশী কুপথে.
যত
দুর পথ যায় সব যেন নিয়ন্ত্রহীন!
পথ
ভুলে চলেছি, চলেছিতো চলেছি..
আমি
কি পেরেছি আমার ড্রাইভার হতে?
না
পারিনি, তার ইচ্ছে যেন নিরব হয়ে আছে..
হে
প্রভূ পথ খুলে দাও
আমার
আমিকে যেন চিনি
অঙ্গের
প্রতিটি তরঙ্গ যেন তোমার প্রশিক্ষণে পথ চিনে
পৃথিবীর
বাঁকে বাঁকে অঙ্গ যেন চলে অঙ্গিকার মেনে মেনে।
আমার
অন্তরে যা ঘুমিয়ে আছে
তাকে
জাগায়ে দাও
যে
অঙ্গ বিপথে, তাকে জাগায়ে দাও।
দুষ্টের
অবিচল পিঞ্জর থেকে আমাকে মুক্ত করে আন।
শক্তি
দাও
আমার
আমিকে যেন চিনি ।
------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment