-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
এক প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে ফুলকে
ভাবছি!
এ কোন ফুলের সুবাসে আমি হারিয়ে চলছি।
ফুলের বাগানে কত শত ফুল দেখি-হে রাণী
যে সৌরভ সুবাস ছড়িয়ে আছে প্রাণের মধ্যখানি!
আজ ফুল ফুটেছে, যে ফুল ফুটেছে, সে
রক্ত গোলাপ!
এখানে রক্ত জবাও ফোটে আছে, সে সব
মিথ্যা আলাপ ।
জানি না সে গোলাপ শুনতে পাচ্ছে কি না
আমি যে রাণীকে ভালবাসি- সে কি বুঝে?
অনেক হয়েছে স্পর্শ্- তারপর হয়নি স্পর্শ্
আজও
জানি না সে ঐখানে জেগে আছে কিনা
হে- আমার রক্ত গোলাপ!
অনেক ভেবেছি ,
গোলাপ নাকি জবা- এক প্রশ্নের মুখোমুখি
দাঁড়িয়ে !
এ আলো জেগে ওঠেছে- কি এক পাঁপড়ি ছড়িয়ে!
সে যে আমার রক্ত গোলাপ !
ফোটার সময় আর কত দুর! হে রূপসী ফুলের
রাণী !
তোমাকে যে গোলাপ ভেবেছি আমার এ হৃদয়
ধরনি ।
----------------------------------------------------
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment