---------মোঃ আমিনুল এহছান
মোল্লা
না,কবিতাকে তুমি শুধু কবির
কাব্য ভেবনা,
তুমি শুধু কবিতাকে আলিঙ্গন
করে যাও
পার যদি অনুপ্রেরণা দাও
।
না, কবিকে অপমান করো না,কবির সৃষ্টিকে নিছক ভেবনা,
প্রখর তাপ দাহও
শীতল হতে পারে, যদি হৃদয় খুলে ভালবাসা দাও;
তুমি কি ভেবেছো ?তোমার
ঘৃণা কবিকে দমাবে!
না, না, এই তুচ্ছতা কবিকে
শক্তি দিয়ে;
কবির শত ক্ষুধা, অজস্র
স্বপ্নেরা হৃদয়ে,
যদি আলো জ্বলে আঁধার গুহাতে
।
কে কি বলল , তাতে কি আসে
যায়,
কবি মুক্ত, কবি স্বাধীন
,কবি অধরা,
কবি প্রেমিক, কবি প্রেমিকা,
কবি সৃজনের প্রদীপ!
যে কবিকে চায় তন্দ্রার
দিকে পাঠাতে
কবিতা যে থামাতে চায়্
ঐ মুর্খেরা , ঐ সে অজ্ঞেরা
প্রেমের বিপুল আঘাতে,
নত শিরে আসবেই!ফিরে আসবেই;
হয়তো বুঝেনি, হয়তো কবি
পারেনি,
হয়তো তুমি পারবে !
তোমার পথ চেয়ে কবি দাঁড়িয়ে,
কবি দাঁড়িয়ে..
একটি গোলাপ হাতে-
সুস্বাগতম- সুস্বাগতম ।
কবিতা তোমারই, তুমি অপমান
কর না , তুচ্ছ ভেবনা
প্রতিটি শব্দ, প্রতিটি
লাইন, প্রতিটি চিন্তা ,প্রেমের অমর সৃষ্টি !
ভালবাসার নির্যাস ,সৃজনের
সূর্য্- কবির কবিতা,
না,কবিতাকে তুমি শুধু কবির
কাব্য ভেবনা ।
------------------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।
No comments:
Post a Comment