-কবি মোঃ আমিনুল
এহছান মোল্লা
হৃদয়ের এক অপূর্ব্ ভালবাসার মঞ্চে
দাঁড়িয়ে
বার বার বলতে চেয়েছি কিছু একটা
হাঁপিয়ে.
সমস্ত প্রেমের সম্মুখে এসে একরাশ
যন্ত্রনা সরিয়ে
প্রিয়া তুমি শুননি আপনে বাঁচিবার
নিঃশ্বাস ছড়িয়ে ।
সমস্ত হৃদয়ের উল্লাসে তোমার ছবি এঁকে
এঁকে
ভালবাসার দাবি নিয়ে গিয়েছি পথের বাঁকে
বাঁকে
কত বার বসন্ত হাওয়া দুয়ারে দিয়েছি
হাসিতে খুশীতে
তুমি খোলনি, ফিরে দেখনি কভূ অচেনা
ভঙ্গিতে !
কি এক মিথ্যা দম্ভে তুমি নাচিছো তালহীন
নৃত্যে..
তুমি আলোর ডাককে বুঝনি গহিন আঁধার
বৃত্তে
তবু চেয়েছি হৃদয় কবিতায় ফিরে এসো
প্রেয়সী.
মিথ্যো দম্ভ অহংকার ভুলে- হে প্রেমের সুরালা
বাঁশি।
এক বার বল কপাটের ডানা মেলে হাত দু”টি
ধরে
হৃদয় আঙ্গিনায় তুমি-আমি পাশা পাশি একই
নীড়ে।
ভাঙ্গা চোরা পথে পথে আবার বাজাবে নতুন সুর.
চির উৎসবে হাসিবে প্রাণ হারিবে মিথ্যে অহংকার ।
ওগো তুমি খুলে দাও হৃদয় মাতানো
প্রেমের দ্বার
পুঞ্জ পুঞ্জ অমাবস্যা থেকে সরে নাও
আঁধার চাঁদর
হৃদয়ের স্পন্দন জুড়ে বাজে , শুধু বাজে
তোমার গান
ওগো তুমি ফিরে নাও মরণ শাসানো এই
নিষ্ঠুর সমন ।
-----------------------------------------
কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment