- কবি মোঃ আমিনুল
এহছান মোল্লা।
আহা! এই যৌবনের উত্তাল কত না মধুর
অধরাকে জয়ের দুর্বার স্পৃহা অন্তরে
মুখর।
কত না প্রেম এই হৃদয়ের অথৈ গহিন
প্রিয়ার কত শোভা কত রূপে এ ব্যকুল প্রাণ!
রূপসী দেখেছি কত মনের এ বাগানে
প্রেমিকা ভেবেছি কত পুস্প ফোটা ঘ্রাণে
কত যে স্পর্শ্ করেছি হাওয়ায় ওড়া চুলে
কত দুর !তবু দেখি হাসছে ফুলে ফুলে-
কত যে প্রেমের টানে ছুটেছে প্রাণের
যৌবন
অপমান অপদস্ত কত বুক পাতে উচ্ছেসিত
প্রাণ,
দুর্বার স্পন্দন জাগে- প্রেমের কি
দুর্জ্য় উদ্দাম
অবুঝ দেহ মনে প্রেমিকার অনুভূতি অসীম!
আমি যে ফুলকে ভালোবাসি
ফুলের কাছে মুক্তি চাই
আমার এ প্রেম- অবুঝ হৃদয়ের প্রচন্ড
দাহন
ফুলের গহিনেই হারাই।
আমি যে প্রিয়াকে ভালোবসি
সে তো প্রেমের খেয়াপার?
ওগো ফুল খুলে দাও, তবে এ প্রাণে আসবে
সুবাস প্রেমে
তুমি যে হৃদয়ের ঝংকার।
ওগো তুমি বলে দাও
কোন পথে জিতবে প্রেম
কোন পথে আলোর মিছিল প্রাণে প্রেমে হবে
মিল
জাগবে নতুন স্বপন।
কবে যে যৌবনের মহাসাগরে ভাসবে প্রেমের
তরী
এ বুক জুড়ে শুধু পুস্প ফোটা ঘ্রাণ
ওগো তুমি খুলে দাও আজকের পরে
প্রাণে- প্রাণে প্রেমের ফুল অনাবিল সুবাস
।
------------------------------------------কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment