-কবি মোঃ আমিনুল এহছান
মোল্লা,
বদলানো পৃথিবী যেন মানুষের সকল
ভালোবাসা
হে প্রভু, গেল যেন নিভে মুক্তির গভীর
আশা!
শুধু দুষ্টের টানে, মানুষেরা ভুলেছে
তোমার গান;
এ বদলানো পৃথিবী চলেছে উল্টো পথে
উল্টো স্থান-
শয়তান সঙ্গ যখন যেথায় থাকে,
মানুষেরা যেন সাড়া দেয় তার ডাকে,
তোমার বার্তা সব ভুলে যায় যেন
হে প্রভু, দুনিয়ার মোহে, দুনিয়ার
মোহে, দুনিয়ার মোহে ।
বাহ্যিকে মানুষের ধর্মের বেশ খালি
অন্তঃকরনে জাগেনা বিধি বিধানের তুলি
বদলানো পৃথিবী আজ যেন গেছে মরে
আধুনিকতার আগুনে প্রকাশ্যে যায় পুড়ে!
হে প্রভু, শয়তানের ফাঁদে, শয়তানের
ফাঁদে, শয়তানের ফাঁদে!
হে অধিপতি, হে অন্তরতর,
এ ধরনী যা কিছু কল্যাণ কর
সকলি মানুষে রে দাও নবীজির সুরে..
এ বিশ্বে দাও তোমার পাল উড়ে
বদলানো পৃথিবী যেন নাহি চলে শয়তানের গানে ,শয়তানের গানে।
--------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment