Tuesday, March 19, 2019

কি মহিমা তোমার



                                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
হে আল্লাহ, কি শক্তি দিলে এ দেহ প্রাণ!
কি মহিমা তোমার পিঞ্জরে করলে দান !
কি অমৃত তুমি চাও -হে অবিনশ্বর মহিয়ান?
আমিতো নতশিরে গাহি তোমার জয়গান।
আমার  এ দেহ প্রাণে তোমার অদৃশ্যছবি!
তোমার স্পর্শ্ খোঁজি মহাকাব্যে – হে শ্রেষ্ঠ কবি
আমি অন্তঃকরণে গাহি তোমারই গুনগান
হে আল্লাহ, কি শক্তি দিলে এ দেহ প্রাণ!
দাসত্বে এ মানবে রে করলে তুমি সম্মান
প্রিয় নবীকে ‍দিলে তুমি সৃষ্টিকুলের শিরমণি
রচনা করলে তুমি মুক্তির কিতাব কোরআনের বাণী।
ফুল ফল, নদী-নালা, তরু তলা ,বন্ধন প্রীতি
জাগায়ে তুলেছ তুমি সৃষ্টির অপরূপ কত গীতি
আপনারে তুমি করেছ তন্দ্রা নিদ্রাহীন অধিপতি
তুমি মহান, তুমি মহিয়ান, প্রিয় নবী সেনাপতি।
এ ধরনীর বুকে দিয়ে গেছো তোমার অভিলাস
শয়তানবিনে কে আছে তোমায় করে পরিহাস?
হে আল্লাহ, কি শক্তি দিলে এ দেহ প্রাণ!
কি মহিমা তোমার পিঞ্জরে করলে দান !
------------------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




No comments:

Post a Comment