--------মোঃ আমিনুল এহছান মোল্লা
এই দেখ
জ্ঞানী গুনি, ব্যাগ তার কাঁধে
এই দেখ
বই লয়ে সোনামণি কাঁদে ।
কত কথা
শুনি সেই শিক্ষা নাকি পায়-
ব্যাথা
ঠ্যাং উঁচু শির বেঁকে বেঁকে যায়;
স্কুল
ব্যাগ টেনে টেনে ঘাড় মটমট মটমট
ছাত্র
ছাত্রী বই দেখে ভয়ে ছটফট !
কেউ
কাঁদে কেউ বেঁকে প্রাণ তার হাঁপিয়ে
এত বই
দেখে তাই ছা্ত্র যত ঝিমিয়ে !
ওরে
বিবেক ছুটে আয়,ছিনে নে ক্রন্দন
দে তোরা
কম বই, গড়ে তোল বন্ধন ।
ব্যবসা
ঐ দেখে তোর লেগে আছে খটকা
এত বই
কেনরে? কার উপর রাগটা ?
হালের
এই প্রশ্নটা লিখে রাখিস গুছিয়ে,
উত্তর
দিস সময়ে নইলে আলো হারিয়ে ।
আলো
কেন নিভে, বল দেখি পর কে ?
দিলি
দেখি কত বই কেন তবে থমকে?
শিক্ষায়
বেজাল কেন? ভ্রান্ত কেন পন্থায়?
লোভ
কেন শিক্ষায়, আর ভুল কেন পাতায় ?
কার
নাম বিদ্রোহী? কার নাম র্দূনীতি?
বলবি
কি, তোরাতো এদেশ গড়িসনি !
--------------, রাওনাট,
কাপাসিয়া, গাজীপুর ।
***************
No comments:
Post a Comment