বুধবার, জুন ২৬, ২০১৯

একটু ভালবাসা চাবো



          ---------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
একটু ভালবাসা দেওয়া যাবে?
বহুদিন হলো শুন্যতা কাটে না বুকের!

শুধু একটু ভালবাসা চাবো
এর বেশী অন্য কিছু চবো না, কখনো চাবো না
হৃদয়ের এই উচ্ছসিত দাবি খুব বেশী উতালা উম্মাদ
যেখানে শুধু তুমি, শুধু তুমি
অন্য কিছু চাবো না,
ভালবেসে এমন কি অপরাধ করেছি !

এতোটা কাছে না এলেও কিংবা রোমান্টিক না হলেও ক্ষতি নেই
অভিমান নেই যৌবিক শুন্যতায়,
হৃদয়ের রঙ আর তুলি দিয়ে
শুধু এঁকে নাও-আমাকে এঁকে নাও
প্রাণের গভীরে  মেতে উঠবো প্রেমের উচ্ছাসে ।

পৃথিবীর সব হেরে যাবে, প্রাণের স্পন্দন থেমে যাবে,
শুধু ভালবাসাটা জেগে রবে হৃদয় থেকে হৃদয়ে
প্রেমহীন প্রাণ খরায় পীড়িত খাঁ খাঁ
চাষাবাদহীন পতিত জমি

শুধু একটু ভালবাসা চাবো
এর বেশী অন্য কিছু চবো না, কখনো চাবো না ।
-------------------------------------------26-06-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...