------------------------------কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা ।
রাত্রির আকাশ আর কতোটুকু আলো নিভায় ?
ক্ষণিক বাস তার সূর্য্ আলোয়,
অবহেলার মতো আর অতো নয় কালো রাত্রির
আকাশ ।
অন্ধকার দেখলেও কিছু থাকে
কিছু আলো থাকে,
হোক না সে আলোহীন পথের মতো কালো অসীম
অবহেলার দহনে আর কিছুই থাকে না,
কখনো থাকে না-
শুন্যতায় ভরা প্রাণ, প্রেমহীন জল্লাদ
তুমি!
------------------------------------26-06-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।