----------------------------------কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
একাকী আর কতোটুকু পারি?
আর কতোটুকু হলে মনে হবে তোমায় আমি
পেরেছি !
এতো উজাড় করে দিলাম যতোটুকু ছিল সব
তবু হলে না,তবু বুঝলে না প্রাণের
মিনতি
এর চেয়ে বেশী কে দেবে তোমায় ?
যতোটুকু দেবার দিয়েছি সব,তবু জাগলে
না-
তুমি জাগলে না ওইটুকু নিয়ে এই নশ্বর
ভাঁজে ভাঁজে
অহংকারী হতে হতে নিজেকেই ভুলে গেলে
ভুলে গেলে হৃদয়ের স্পর্শিত ঠিকানা-
আজ তুমি সেই অনুভূতির কাঙ্গাল !
একাকী দিতে দিতে হয়েগেছি ফেরারী আসামী-
অনেকবার দাঁড়িয়েছি হৃদয়ের কাঠগড়ায়
এজলাসে তুমি জাগনি!
অথচ তামাম পৃথিবী জেনেগেছে আমি
ভালবাসি, তোমাকেই ভালবাসি।
একাকী আর কতোটুকু পারি?
এর বেশী পারিনি আমি ।
আর কতোটুকু হলে মনে হবে তোমায় আমি
পেরেছি?
-------------------------------------27-06-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।