কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ
০৪-১১-২০২৪ ইং
**********************
ওগো এই সেই আমি ফিরে দেখ
আমাকে!
আমি হৃদয়ের ব্যকরণ,আমি
চিনেছি তোমাকে!
অনেক গবেষণার পরে প্রেমের
পুষ্পিত বিজ্ঞান
আমি পেয়েছি খুঁজে দৃঢ় সত্যের মৌল
উপাদান।
এখানে ছিল না কোন ছলনার রক্ত
বিন্দু,
এখানে ছিল সফেদ সফেনের উচ্ছসিত
সিন্দু!
এটা না বুঝা মানে অনুপম যুদ্ধকে
না চেনা,
এটা যে সেই প্রেমের উপমা চির
চেনা জানা।
তার কতটুকু জেনেছো সকালের সোনালী
শিশির,
লুকিয়ে আছে রাঙা সূর্যের মতো
ঝিনুক- মুক্তার ।
খলসটা খুললেই চেনা যেত এই আমিকে-
তপ্ত মরুভূমি চেনা মানে
এখন চেনা আমাকে।
ওগো এই সেই আমি -ফিরে দেখ
আমাকে!
অন্ধকার গগণের দিকে মুখ
নিঃসঙ্গতার ভূ-লোকে।
----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।