রবিবার, জানুয়ারি ২৬, ২০২০

জীবনের শেষ পরিপূর্ণতা


---------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওহে আল্লাহ! চাই গো জীবনের শেষ পরিপূর্ণতা,
আসিবে যেইদিন মরণের ডাক,জবানে দিও সেই কথা।

যে ঈমান রেখেছি এ প্রাণে জাগি,
যে কালেমা সদা অন্তরে যপে বেড়াই
মরণের ক্ষণে তারে যেন আমি গাই।
তুমি জেগে দিও হে প্রভূ ” লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল্লাহ ”
তুমিতো এক অদ্বিতীয়, মুহাম্মদ (সোঃ) তোমার প্রেরিত রাসূল হে আল্লাহ!.

এই বিশ্বাসে আমি অটুট রয়েছি
ওহে ভেঙ্গো না মোর আশা-
প্রকাশ্যে গোপনে কতই না পাপ করেছি
তবুও চাইগো অবনতশিরে মুক্তির দিশা।

যেদিন আসিবে মরণের ডাক, চেয়ো গো শুভ দৃষ্টিপাতে
অন্ধকার কবরে থাকিও মোর সাথে-
দিও গো আলো প্রশ্নের সাক্ষাতে।
বড় ভয় গেঁথে আছে
আমার এই চিত্তমাঝে,
ওহে,মু্ক্তি দিও রহমতের সাজে।

ওহে আল্লাহ! চাই গো জীবনের শেষ পরিপূর্ণতা,
আসিবে যেইদিন মরণের ডাক,জবানে দিও সেই কথা।
------------------------------------------------২৬-০১-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





যে দিবস চির সত্য


------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এ কথা শুনেছিলে তুমি, যে কথা বলেছিল আল্লাহ মহান;
এক শাস্তির স্রোত ভেসে আসবে ওইদিন হাশর ময়দান।

যেদিন তুমি প্রত্যেক্ষ্ করবে যা করেছো সম্মুখে প্রেরণ;
তার ন্যায্য প্রতিদানও পাবে ওইদিন অবিনশ্বর জাহান ।

চিরন্তরন হয়ে থাকবে এ পৃথিবীর সব সাধনা;
ওহে হও যদি ঈমানদার দুর হবে সব বেদনা।

ওইদিন আল্লাহ হবে বজ্র কঠিন হও যদি বেঈমান
করবে হায় আফসোস! যদি হতে মাটির মতন।

এ সর্তক শুনেও যদি আপনাকে না বদলাও বিশ্বে
তুমি অগ্নি দহনে প্রজ্জ্বলিত হবে কঠিন দীর্ঘশ্বাসে ।

যে দিবস চির সত্য তার ভয়ে যদি হও অগ্রসর;
তবেই পাবে সাফল্যের ঠিকানা আল্লাহ’র দরবার।

এ কথা শুনেছিলে তুমি, যে কথা বলেছিল আল্লাহ মহান;
এক শাস্তির স্রোত ভেসে আসবে ওইদিন হাশর ময়দান।
------------------------------------------------২৬-০১-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



শনিবার, জানুয়ারি ২৫, ২০২০

যে পথ দেখায়

---------------------------------কবি  মোঃ আমিনুল এহছান মোল্লা।
তোমারে দিয়েছে কোরআন, লও সেই কোরআন,
এর চেয়ে বেশী কি আছে মুমিন?
যে দিয়েছে আলো, তারে তুমি চিনে লও ওহে মেহমান;
গাও তুমি সেই গান
যা আল্লাহ’র সেরা দান।

মানব মুক্তিতে কোরআন এসেছে এই ভুবন
তোমারে সে পথ দেখায় আলোবিহীন পথে পথে
ওহে মানব!ওহে মুমিন! ওহে মুসলমান!
তোমারে দিয়েছে যে বোঝা
সে-ই করে দিবে মুক্তির পথ সোজা।

 ঈমান এনে যদি ভুলে যাও পথ দুষ্টের গর্জনে
এর চেয়ে বেশী যালেম আর কে  আছে ভুবনে?
তুমি তো পথ খুঁজে পাবে না মুক্তির সন্ধানে
একদিন দাঁড়াতেই হবে ওই ময়দান
ওহে মুনাফিক! ওহে নাফরমান।

মুহাম্মদ (সাঃ) এ জগতে আসি
সত্য্ ধর্ম্ নিয়ে জাহেলী যুগের বসুধায় উচ্ছ্বাসি ।
এ ধর্ম্ সবধর্মের উর্ধ্ব শিরে-
যে পথ দেখায় মু্ক্তির অভিপ্রায় মানবেরে।
------------------------------------------- ২২-০১-২০২০ ইং রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।



 

তোমার হাতে

---------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এ পতাকা তোমার হাতে আজই দিবো আমি তুলে ।
হে সোনামণি, যেও নাকো তুমি অপনার দায়িত্ব ভুলে;

আজ হতে যদি প্রস্তুত করো আপনারে তুমি
বিজয় নিশান উড়াবেই তুমি স্বাধীন বঙ্গ ভূমি ।
কে বলেছে পারবে না তুমি হে সোনামণি ?
তোমার ভিতরেই লুকিয়ে আছে সব বিজয়ের খনি।

ঝাঁপিয়ে পড় আলোর মিছিলে বই খাতা খুলে
খুলে দাও বদ্ধ্ কপাট, উড়ে যাও ডানা মেলে
ছুটে যাও উদ্দেমে খেলার মাঠে-ওহে নবীণ !
অন্তঃকরনে শ্রদ্ধা করো এই পৃথিবীর সব প্রবীণ।

ওহে তোমার দিকে চেয়ে এই জাতি-
অজ্ঞতা ভুলে ছড়িয়ে দাও জ্ঞানের জ্যোতি!!
তোমারে পেয়ে আজ আমি হয়েছি ধন্য্
ওহে সোনামণি, তোমাকে চাই আমি আগামীর জন্য।

এ পতাকা তোমার হাতে আজই দিবো আমি তুলে ।
হে সোনামণি, যেও নাকো তুমি অপনার দায়িত্ব ভুলে;
------------------------------------------------২৫-০১-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

বুধবার, জানুয়ারি ২২, ২০২০

আমি মরিতে চাহে হে


--------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আমি যে বেসেছি ভালো ওই আল্লাহ’রে;
জীবনের বাঁকে বাঁকে এই সংসারে
প্রাণের গভীর হতে জড়ায়েছি তাঁরে
যিনি আল্লাহু আক্বার
তিনি উর্ধ্বে সবার ।

আমার অন্তরে আছে মিশে
অবশেষে
আল্লাহ এক অদ্বিতীয়,মুহাম্মদ (সাঃ) তাঁর প্রেরিত রাসুল
সেই সত্ত্বার আল-কোরআন ।
ভালোবাসিয়াছি এই প্রাণে প্রিয় নবীজির আলো
এই পথই বাসি ভালো।

আমি মরিতে চাহে হে এই সত্যরে মানি
যে সত্য আল্লাহ দিয়েছে জানি
আল-কোরআনের বাণী ।
------------------------------------------- ২২-০১-২০২০ ইং রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।





অবজ্ঞা



--------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওহে ফুটিবে না , ওইদিন ফুটিবে না তোমার ফুল ;
হে অহংকারী, যে অবজ্ঞা করেছো ক্ষণিকের কূল।

পৃথিবীতে গর্বভরে পদচারণ করেছো তুমি
নিশ্চ্য় আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে
পছন্দ করেন না ভূমি।

সেইদিন কোন ফরিয়াদ আল্লাহ শুনিবে না
দিবে না কোন সাড়া তোমার আহবানে;
পুড়িবে তুমি অগ্নির দহনে দহনে-

মধ্যবর্তিতা অবলম্বন করে যেতে হবে শেষ কথা;
পদচারনায় নীচু স্বরে বলতে হবে তোমায় সেথা।

ওহে ফুটিবে না , ওইদিন ফুটিবে না তোমার ফুল ;
হে অহংকারী, যে অবজ্ঞা করেছো ক্ষণিকের কূল।
------------------------------------------- ২২-০১-২০২০ ইং রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।




         

জান্নাতি জ্যোতি


------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যে পিতা-মাতা একিদিন করেছিল কত কোলাহল
জাগায়ে মনোবল

বয়ষের অঙ্গণে এসে কলহাস্য্ ভুলে
অসহায় চেয়ে আছে বিধাতার পানে দু’হাত তুলে

যৌবনের উদ্যেম হারায়ে বনে বনে
খোঁজে ফিরে অতীতে স্মৃতি রিক্ত চুম্বনে
নিঃশব্দে চোখের জল ফেলে নির্জনে;

অনিমেষে
ভারাক্রান্ত বসে থাকে একাকী বৃদ্ধাশ্রমের প্রান্তদেশে

চাই সেই পিতা-মাতার সম্মানে
দীপ্ত আলোয় ফিরে এসো ক্ষণিক ভুবনে।

খরিদ করে নাও জান্নাতের ঠিকানা
সদ্বব্যবহার ছাড়া কখনো তা পাবে না।

কৃতজ্ঞ হও আল্লাহ ও পিতা-মাতার প্রতি
যদি পেতে চাও চির মুক্তির জান্নাতি জ্যোতি!
---------------------------------------------- ২২-০১-২০২০ ইং রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।



মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২০

সৌভাগ্যের আলো

-------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এক জাহেলী যুগে হেরার গুহার কুঞ্জবীথিকায়;
তুমি এসেছিলে নবীজির কাঁধে আঁধারকে কাঁদায়।

তুমি যে সৌভাগ্যে জেগে ওঠা নব সূর্যের আলো;
তুমি যে হেদায়েতের দিশা দুর করে যাও কালো।

যে সৌভাগ্যের আলোয় প্রাণে প্রাণে দিলে মুক্তির দোল;
সেতো কেউ নয়! সেতো শুধু তুমি
সন্দেহহীন আল-কোরআনের কল্লোল ।

তুমি তো জেগে ওঠ পরহেজগারদের গুঞ্জনে
তুমি তো হও প্রহরী সেইসব মুমিনের প্রাঙ্গণে।

যারা কিনা ভয় করো অদেখা বিষয়ে ক্ষণিক কাল;
এবং যদি উড়ায়ে দাও ইসলামের পাল
প্রতিষ্ঠা করো নামাজ নশ্বর কুজ্ঞবীথিকায়
রুযি হতে যদি ব্যয় করো আল্লাহ’র অভিপ্রায়
বিজয়ী হবে ওইদিন সৌভাগ্যের আলো ছড়ায়!

যারা কিনা লুফেছে পবিত্র কোরআন জীবনের অঙ্গণে
তারাই হয়েছে সফলকাম চিরস্থায়ী জান্নাত সন্ধানে ।
------------------------------------------------ ২১-০১-২০২০ ইং রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

বিজয়ের উপহার

---------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হেদায়েত ও রহমতের জন্য এসেছে আল-কোরআন;
তারে যদি আকড়ে ধরো, তুমিই চিরসত্য ন্যায়পরায়ণ।

কে আছে হারায় তোমায় দিনের শেষে?
যদি কায়েম করো সালাত, যাকাত দাও আখেরাত বিশ্বাসে।

এই তো সেই বিজয়ের উপহার আগামী দিবসে ওরে;
পারওয়ারদেগারের তরফ হতে তুমিই হেদায়েত প্রাপ্ত নশ্বরে।

এক সফলতা পেয়ে যাবে তুমি ইহ-পর ভূমি;
ওরে মুমিন! ওরে মুসলমান!তুমিই সবচেয়ে দামী!

ওরে ,ঈমান আনো দৃঢ় বিশ্বাসে প্রাণের ডানা মেলি;
আল্লাহ ওয়াদা র্স্পশ করবে তোমায় রহমত দ্বার খুলি।

তিনি তো পরাক্রমশালী ও প্রজ্ঞাময় এপার-ওপার ধরায়;
তবে কিসের ভয় হে মুমিন! ওই দিবসের কঠিন আঙিনায়।

তাগুতের যত বাসনা কামনা করে দাও বিদায়-
অন্তরে লুফে নাও আল-কোরআন বাতিলকে হারায়।

যদি কোরআনের আলো ছুঁইয়ে যায় অন্তর ভরি;
তোমার জন্য্ নেয়ামতে ভরা জান্নাতের ছায়াতরী।

------------------------------------------২১-০১-২০২০ ইং রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

আজো অচেনা



-----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মানুষের কাছে মুক্তির পথ আজো অচেনা
তাই তো মানুষ বুঝে না কোনটা তার পথ না !

মনে করে হেসে খেলেই দেবে সত্যকে ফাঁকি
না না মুক্তির পথ এখনো অনেক বাকি!!

যেখানেই পালাক না সে গোপনে
একদিন পাকড়াও হবেই বিচারিক ময়দানে।

 তলব আসবে যেদিন কঠিন দিবসে
 ইয়ানাফসি, ইয়ানাফসি করবে আরশে।

ওহে মানব! এসেছে আল-কোরআন নেই কি জানা?
তোমার মুক্তি যে চির চেনা
কেন বুঝনা আপনার দায়ে
তুমি ডানে কিংবা বাঁয়ে 
নিজেই গড়বে সুখ-দুঃখের চিরস্থায়ী ঠিকানা।
 
ওইদিন সব  কর্ম্ সাক্ষী হবে জগতের স্মরণে
তোমার মৃত্যেু পরে
ঈমান আমলের জোরে
আল্লাহ’র দয়ালু স্বত্বে
হয়তোবা মুক্তি মিলবে একক সত্ত্বার রাজত্বে।

মানুষের কাছে মুক্তির পথ আজো অচেনা
তাই তো মানুষ বুঝে না কোনটা তার পথ না !
------------------------------------------২১-০১-২০২০ ইং রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
     

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...