কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
বুধবার, আগস্ট ১৪, ২০২৪
মুক্তি -মুক্তি -মুক্তি চাই
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৩-০৮-২০২৪ ইং
***********************************
ওরে নবীণ! যাত্রা পথে
আজকে অভিসার,
সোনার বাংলা গড়তে তোরা
ছুটরে দুর্ণিবার!
রক্তের পর রক্ত দিয়ে
পাইনি অধিকার।
অনেক হলো রুখে দে দোসর
– স্বৈরাচার।
মুক্তি -মুক্তি -মুক্তি
চাই -মুক্তি আরেকবার,
ওরে ভেঙ্গে দে পরগাছা
স্বাধীন মাতৃকার।
দিনের পর দিন গিয়েছে
পায়নি মুক্তি আর,
বুকের ভিতর বিপুল কাঁদন
লাল-সবুজের !!
ওই দিয়েছে ডাক দিয়েছে শহীদ
রক্তের বান,
মাতৃকারে গড়তে তোরা ছুটরে ঘূর্ণি তুফান!
ওরে নবীণ! বাজা তোরা
বাজা আজকে বাঁশি,
কান পেতে ওই আছে জাতি
দে রে মুখে হাসি।
---------------------------------------------------
মঙ্গলবার, আগস্ট ১৩, ২০২৪
যদি জাগিয়া উঠে
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৩-০৮-২০২৪ ইং
***********************************
ওরে অসুরের সব আঁধার
ভেদিয়া,
আবার উঠিবে জাগি বঙ্গ -জননি।
অনেক রক্তে উদিল নিশান
বাংলা স্বাধীন হলো ধরণী !!
যুদ্ধের দূর্গে জাগ্রত
রক্ষী,
এতো সহজেই হারবে বিজয়া-লক্ষ্ণী?
দেশদ্রোহী শত্রুরা
ক্রন্দনে রবে
যদি জাগিয়া উঠে শিরা-ধমনি।।
ফিরে এসো হে বঙ্গের বীর
সুলতানা,
পূর্ণিমা তোমার সম্মুখে গো
তোমাতেই মুক্তি লেখা সকল কালের
কে রুধিবে তোমার আলো গো?
-------------------------------------------
যদি সাথী হয়
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৩-০৮-২০২৪ ইং
***********************************
জাতিরে চেতনা দাও হে
মেহেরবান,
ওরে দেশপ্রেম ঢুকে দাও
সকল প্রাণ।
এই মুক্ত আকাশে ঘন মেঘ
কালো বেশ!
চৌদিকে হিংসা দ্বেষ,দেহ
ও মনে ক্লেশ।
এই মাতৃকারে করে দাও
স্বর্গ্-সমান
সত্য জ্ঞানের আলোক দাও
হে দয়াবান।
প্রেমের পরশে চিনিবার
চাহি মাতৃকারে,
সেই প্রাণের তৌফিক দাও এ জাতিরে।
ন্যায় বিচার যেন শক্তি
হয়
এ জাতির সোনালী সূর্যোদয়!
ওরে দেশপ্রেম যদি সাথী
হয়,
রবে নাকো জাতির কোন
দুঃখ ভয়!
বিপদে পড়িলে জাতিরে দিয়ো
ঐক্যতান,
হে পরাক্রমশালী -মহাশক্তিবান!
-----------------------------------------
ক্ষমতা-বিলাসী
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৩-০৮-২০২৪ ইং
***********************************
ক্ষমতা-বিলাসী ধূর্ত্য
সে দুরন্ত,
হিংস্র ঈগলের মতো ক্ষীপ্ত-
উড়ন্ত!
ওরা জাতিরে পুড়ে অনল
শিখার বরষে,
জুলুম অত্যাচারে লুটে
পুটে অট্টহাসে।
ওরা স্বৈরতন্ত্রের সাথে ছুটে অঙ্গনে অঙ্গনে,
গোলা বারুদে লক্ষ প্রাণ
ঝরায় রক্ত প্লাবণে।
ওরে ক্ষমতা-বিলাসী ধূর্ত্য
সে দুরন্ত,
মন তার দেশদ্রোহীতায়
মগ্ন- প্রাণবন্ত।
--------------------------------------
ঐক্যের ডাক দাও
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৩-০৮-২০২৪ ইং
***********************************
মু্ক্তির ডাক দাও,সত্য রে
করো হাতিয়ার,
এক হও আপনি আসিবে
মুক্তি মাতৃকার।
বলো যোদ্ধার শৌর্য্য,
লক্ষ শহদীদের ত্যাগ,
লাল সবুজের পুস্প নাহি
করিব পরিত্যাগ।
স্বাধীনতার পরে নাই ছোট
বড় কেহ আর,
ধর্ম্ বর্ণ্ নিবিশেষে
আমরা সবে পরিবার।
কেউ যদি ভেদ করে করিব
দমন দুর্বার,
ওরে ঐক্যের ডাক দাও
মাকে গড়িবার।
ওরে হত্যা- গুম -দুর্ণীতি
করিতে,
স্বাধীন বাংলা হয় নাই
পৃথিবীতে।
এ হবে না, এ হবে না
ক্ষুধায় কেহ নিরন্ন,
চোর ডাকাত দস্যুর ঘরে রবে
অঢেল অন্ন।
এ- জুলুম অত্যাচার সইবে
নাকো জাতি,
ওরে ঐক্যের ডাক দাও এ
মোর মিনতি।
-----------------------------------------
শুরু হয়েগেছে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৩-০৮-২০২৪ ইং
***********************************
আবার আসিছে ফিরে কত
সুরে কত গানে,
শুরু হয়েগেছে পুরানো মহরা
বিপুল গর্জনে।
বলিছে কত গদ্য কবিতা
অমর অশ্রু –লেখা,
ছুটিছে তুমুল মেঘ বাদলে
ডাকিছে পথ বাঁকা।
এখনো জন পদে সেই পুরানো
প্রতিচ্ছবি,
এখনো সেই গান শুনি,
আমরা শিল্পি কবি।
বেদনার নিশীথ হবে নাকো
শেষ- স্বাধীন তীরে?
সেই সোনালী সূর্য্ কি উঠিবে
না প্রথম প্রহরে!,
এখনো রাত্রিতে নিশীথে –
সূর্যোদয়ের সাথে,
ঈগল শকুনের ঝাঁক দেখি
মিলন মোহনাতে।
ভয়ে শঙ্কিত কম্পিত! জাতি
আঁখি-জলে,
এখনো মুক্তির আশায়
অন্তর প্রদীপ জ্বলে।
--------------------------------------------
এখনো মুক্তি কাঁদে
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৩-০৮-২০২৪ ইং
***********************************
চলে গেল বহুদিন! মুক্তি
আসে না আর,
স্বাধীনতা দেখা নাহি
যায় ওই দূর ওই পার!
এখনো মুক্তির পথে জনম
জনম বাধা,
আত্মার গভীরে এখনো ধূলি
বালি কাদা।
এখনো মাতৃকার বুকে বিপুল
শুন্যতা ঘেরি,
মুক্তি কাঁদিছে বাঁশরি
সুরের ছলনা করি।
বিপ্লবের গান শুনাই সেই
বাঁশরির সুর,
এখনো মুক্তি কাঁদে
নিখিল ব্যাথা-বিধুর।
------------------------------------------
কি অদ্ভুদ শিল্প কলা
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৩-০৮-২০২৪ ইং
***********************************
ভাষা আছে- বর্ণ্ আছে-
নাই শুধু প্রাণ,
কে বলবে জাতিরে এ যে
রক্তের দান!
এখনো কত ছবি, কত কাব্য
ওদরেই কাঙাল
অ, আ, ক, খ নাই- হায় কি
যে বর্ণের অকাল!
কবি কি দিয়েছে ভাষা
শহীদ রে গালি?
কি ভিনদেশী বর্ণমালা! লেখনী
ও কালি!
যে কবিতার রক্তে অ –আ-
ক- খ আছে,
সে কি পারে আমার
মাতৃভাষা রে বেচে?
দোসরের বিবরে পড়ে ওরা
আজ অবশ!
অ, আ ছেড়ে ওরা কি করে
পায় সাহস?
যে গর্দান উঁচু করে বাংলা
গান গাইতে পারে,
সে মাতৃকারে ভালবাসে হদয়
বাঁশির সুরে ।
কি ক্ষোভ চেপে ওদের অ –আ-
ক -খ বর্ণে?
এতো রক্ত ! এত প্রাণ
তবু ওরা বধির কর্ণে!
কি অদ্ভুদ শিল্প কলা কৃষ্টি -আচার!
অ,আ আছে শুধু তাল ছন্দ
নাই বাংলার ।
,------------------------------------------
সোমবার, আগস্ট ১২, ২০২৪
অভিনব
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১২-০৮-২০২৪ ইং
***********************************
সোনালী রাঙা প্রভাতের
নব যাত্রীদল,
দৃঢ় প্রত্যয়ে অগ্রভাগে
চলরে তোরা চল-
চল আগে চল- ডাকে ঘুম
জাগা পাখি,
আর যেন না জাগে রক্ত
রাঙা আঁখি।
এই নব জাগরণ- এই নব আশা,
আঁধার কেটে উঠে যেন
সোনালী ঊষা।
ওরে বিপ্লবের রক্ত
বিন্দু চিরস্মরনীয়!
শুধু মাতৃকার প্রেম
অন্তরে রাখিয়ো।
তরুণ্যের এ বিপ্লব! এ
বিজয়!
আঠারো কোটি জনতার তব-
রক্তের রাঙা জলে আঁকা
অভিনব!
------------------------------------
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
“অগ্নিপথের অগ্রনায়ক”
কলমে : মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। -------------------------------------- একাত্তরের অগ্নিস্মৃতি ,...
-
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ************************************* ওরে ও পাতি - নেতার দল ! চামচা - বেষ্...
-
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ***************************************** হারাম লুটেছ ? গড়েছ প্রাসাদ ? করেছ ...
-
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট, কাপাসিয়া,গাজীপুর *************************************** কভু মনে মনে বলিও না আর — " ...
